শিরোনাম :
ফিনালিসিমা অনিশ্চিত আর্জেন্টিনা-স্পেন মতবিরোধে আজই প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন, শেরপুর-৩ ও বগুড়া-৬ নির্বাচন ঢাকা ত্যাগ করলেন পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র ও তুরস্কের উদ্দেশে সাবেক অ্যাথলেট মিমু আর নেই রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে ভোটের কালি মোছার আগেই গাইবান্ধায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন রাজধানীর নদ্দায় আগুন ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের বন্ধ ২ ইউনিটের একটি চালু
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

অভিযোগ গঠনের পর অভিযুক্ত ব্যক্তি নির্বাচন ও সব সরকারি পদে অযোগ্য

অভিযোগ গঠনের পর অভিযুক্ত ব্যক্তি নির্বাচন ও সব সরকারি পদে অযোগ্য

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) তৃতীয়বারের মতো সংশোধন করা হয়েছে। ট্রাইব্যুনালে কোনো ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠিত হলে অভিযুক্ত জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে অযোগ্য বলে বিবেচিত হবেন। একই সঙ্গে কোনো সরকারি পদেও নিয়োগ পাবেন না।

সোমবার (৬ অক্টোবর) রাতে ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (তৃতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছে সরকার। সংশোধিত অধ্যাদেশে একটি নতুন ধারা (২০সি) যুক্ত করা হয়েছে।

ধারাটিতে বলা হয়েছে, আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর সংশ্লিষ্ট ব্যক্তি চারটি ক্ষেত্রে অযোগ্য বলে বিবেচিত হবেন।

তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়া বা থাকা; স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সদস্য, কমিশনার, চেয়ারম্যান, মেয়র বা প্রশাসক হিসেবে নির্বাচিত বা নিয়োগপ্রাপ্ত হওয়া; প্রজাতন্ত্রের কোনো চাকরিতে নিয়োগপ্রাপ্ত হওয়া এবং কোনো সরকারি পদে অধিষ্ঠিত থাকার ক্ষেত্রে তিনি যোগ্যতা হারাবেন।

যদি সংশ্লিষ্ট ব্যক্তি ট্রাইব্যুনালের রায়ে অব্যাহতি বা খালাসপ্রাপ্ত হন, তাহলে এই অযোগ্যতা তার ক্ষেত্রে প্রযোজ্য হবে না বলেও সংশোধিত অধ্যাদেশে উল্লেখ করা হয়েছে।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, এই সংশোধনের মূল লক্ষ্য হলো, যাতে আন্তর্জাতিক অপরাধে অভিযুক্ত কেউ বিচারাধীন অবস্থায় রাষ্ট্রের কোনো দায়িত্বে থাকতে না পারেন। এছাড়া ভবিষ্যতেও যেন বিতর্কিত ব্যক্তিরা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে আসীন হতে না পারেন- সেজন্য এ সংশোধন আনা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com