শিরোনাম :
প্রান্তিক জনগোষ্ঠীকে পেছনে রেখে উন্নয়ন সম্ভব নয়: প্রতিমন্ত্রী পিরোজপুর একসঙ্গে তিন কন্যাসন্তানের জন্ম, অসহায় পরিবারের পাশে প্রতিমন্ত্রী নরসিংদীর কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, যুবক গ্রেপ্তার দেশের স্বার্থবিরোধী একটি চক্র এখনো সুযোগের অপেক্ষায়: প্রধানমন্ত্রী নেত্রকোণা স্ত্রীর হাত-পায়ের রগ কাটার অভিযোগে স্বামী আটক, বললেন ‘অতিষ্ঠ হয়ে করেছি’ নারায়ণগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত বৈশাখী অনুষ্ঠানে ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে : ডিসি মো:রায়হান কবির বার কাউন্সিল নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করেনি: আইনমন্ত্রী ২০২৬ সালের বার কাউন্সিলের নির্বাচন স্থগিত টাঙ্গাইলে পাম্পে বোতলে তেল বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তা মিরসরাইয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও মূল্য না থাকায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

হাইকোর্টের সামনে গুম-খুনের বিচার চেয়ে স্বজনদের কান্না মানববন্ধনবিচার-দাবি

হাইকোর্টের সামনে গুম-খুনের বিচার চেয়ে স্বজনদের কান্না মানববন্ধনবিচার-দাবি

নিজস্ব প্রতিবেদক

 

আজ দেখা গেল এক হৃদয়বিদারক দৃশ্য। ‘মায়ের ডাক’ নামের সংগঠনের উদ্যোগে বলপূর্বক গুম ও বিচারবহির্ভূত হত্যার শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা দাঁড়িয়েছিলেন নীরব মানববন্ধনে। হাতে প্রিয়জনদের ছবি, চোখে অশ্রু, কণ্ঠে কেবল একটাই দাবি, ‘বিচার চাই, আমার স্বামীর খোঁজ চাই।’ ছবি: মাহবুব আলম

দুপুরের গরম রোদ উপেক্ষা করে তারা দাঁড়িয়ে ছিলেন ঘণ্টার পর ঘণ্টা। হাইকোর্টের উঁচু দেয়ালের নিচে, দেশের ন্যায়বিচারের প্রতীক সেই প্রাঙ্গণে তাদের আহাজারিতে বাতাস ভারী হয়ে ওঠে।

কেউ হাতের ছবি বুকে চেপে ধরেছেন, কেউ আবার চোখের পানি মুছতে মুছতে বলছেন, বছরের পর বছর কেটে গেল, কোনো খোঁজ পাই না। শুধু অপেক্ষা আর প্রতিশ্রুতি শুনি।

‘মায়ের ডাক’ এর আয়োজকরা জানান, গত কয়েক বছরে বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে গুম ও বিচারবহির্ভূত হত্যার অভিযোগ উঠেছে।

তাদের দাবি-এসব ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত করা হোক। একই সঙ্গে রাজনৈতিক পরিচয়ে রক্ষা পাওয়া অভিযুক্ত খুনিদেরও আইনের আওতায় আনার দাবি জানান তারা।

মানববন্ধনে অংশ নেওয়া এক মা কাঁদতে কাঁদতে বললেন, ‘আমার ছেলেকে ২০১৯ সালে ধরে নিয়ে যাওয়া হয়। আজ পর্যন্ত ফিরিয়ে দেওয়া হয়নি। কোথায় আছে, বেঁচে আছে কি না-কিছুই জানি না। আমি শুধু জানতে চাই, আমার সন্তানের কী অপরাধ ছিল?’

এমন শত শত মায়ের বুকের কান্না মিলেমিশে যেন এক বিশাল শূন্যতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে হাইকোর্টের সামনে। কারও হাতে প্ল্যাকার্ডে লেখা, ‘বিচার চাই, প্রতিশোধ নয়, আবার কেউ লিখেছেন, ‘গুম বন্ধ করো, জীবনের অধিকার ফিরিয়ে দাও’।

কেউ ছবি বুকে নিয়ে কাঁদলেন, কেউ আবার চোখ মুছতে মুছতে নীরব হয়ে গেলেন। তবে তাদের চোখের ভাষা যেন বলে গেল, বিচার না পাওয়া পর্যন্ত এই অপেক্ষা থামবে না।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com