শিরোনাম :
প্রান্তিক জনগোষ্ঠীকে পেছনে রেখে উন্নয়ন সম্ভব নয়: প্রতিমন্ত্রী পিরোজপুর একসঙ্গে তিন কন্যাসন্তানের জন্ম, অসহায় পরিবারের পাশে প্রতিমন্ত্রী নরসিংদীর কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, যুবক গ্রেপ্তার দেশের স্বার্থবিরোধী একটি চক্র এখনো সুযোগের অপেক্ষায়: প্রধানমন্ত্রী নেত্রকোণা স্ত্রীর হাত-পায়ের রগ কাটার অভিযোগে স্বামী আটক, বললেন ‘অতিষ্ঠ হয়ে করেছি’ নারায়ণগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত বৈশাখী অনুষ্ঠানে ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে : ডিসি মো:রায়হান কবির বার কাউন্সিল নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করেনি: আইনমন্ত্রী ২০২৬ সালের বার কাউন্সিলের নির্বাচন স্থগিত টাঙ্গাইলে পাম্পে বোতলে তেল বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তা মিরসরাইয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও মূল্য না থাকায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

দিনাজপুর বোর্ডে জিপিএ-৫ ও পাসের হারে শীর্ষে রংপুর

দিনাজপুর বোর্ডে জিপিএ-৫ ও পাসের হারে শীর্ষে রংপুর

দিনাজপুর প্রতিনিধি

ফলাফল প্রকাশের পর রংপুর ক্যাডেট কলেজের জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী ও প্রতিষ্ঠানটির শিক্ষকরা
এইচএসসি পরীক্ষার ফলাফলে দিনাজপুর শিক্ষা বোর্ডে এবারও ভালো ফলাফল করেছে রংপুর ক্যাডেট কলেজসহ ওই জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান। একইসঙ্গে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকেও বোর্ডের মধ্যে শীর্ষে রংপুর।

বৃহস্পতিবার ( ১৬ অক্টোবর) প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।

 

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবারের পরীক্ষার ফলাফলে ৬৮ দশমিক ২৯ শতাংশ পাসের হার নিয়ে দিনাজপুর বোর্ডে শীর্ষে রয়েছে রংপুর জেলা। এ জেলায় ২ হাজার ৬২৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। তবে ৬১ দশমিক ৭৩ শতাংশ নিয়ে দ্বিতীয় অবস্থানে নীলফামারী জেলা।

ফলাফলে দেখা যায়, এবার রংপুর ক্যাডেট কলেজ থেকে ৪৬ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই জিপিএ-৫ পেয়েছেন। এর মধ্যে বিজ্ঞান বিভাগের ৪৪ ও মানবিকের দুজন শিক্ষার্থী রয়েছেন। এছাড়া কারমাইকেল কলেজ থেকে এবার ৯৬৩ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ৭৯৮ জন। জিপিএ-৫ পেয়েছে ২৪১ জন। সরকারি বেগম রোকেয়া কলেজ থেকে ৯৮২ জন পরীক্ষা দিয়ে পাস করেছেন ৮২৯ জন। জিপিএ-৫ পেয়েছেন ১০৯ জন। রংপুর সিটি কলেজে ৬৯৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছেন ৫৬৩ জন। জিপিএ-৫ পেয়েছেন ৯৬ জন।

 

এছাড়া রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার ৮৯৬ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ৮৮৪ জন। জিপিএ-৫ পেয়েছেন ৪৫৬ জন। দি মিলেনিয়াম স্টারস স্কুল অ্যান্ড কলেজ থেকে ১৫০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছেন ১৪৯ জন। জিপিএ -৫ পেয়েছেন ৮৮ জন। রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ থেকে ৭৯৬ জন অংশ নিয়ে ৭৮১ জন পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন ৩৮২ জন। রংপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ থেকে ৫১৭ জন পরীক্ষা দিয়ে পাস করেছেন ৪৮৪ জন। জিপিএ-৫ পেয়েছেন ৬৯ জন।

রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে ৫০৪ জন অংশ নিয়ে ৪৮১ জন পাস করেছেন এবং জিপিএ-৫ পেয়েছেন ২৪৮ জন এবং লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার ৫৪৩ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ৫৪২ জন। জিপিএ-৫ পেয়েছেন ১০০ জন।

এদিকে, শতভাগ ফেলের তালিকায় রয়েছে চারটি কলেজ। এরমধ্যে জেলার মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ। এ কলেজ থেকে ৯ জন পরীক্ষা দিয়ে সবাই ফেল করেছেন। এছাড়া বদরগঞ্জ উপজেলার কুতুবপুর হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে ৪ জন, পীরগাছা উপজেলার কান্দিরহাট স্কুল অ্যান্ড কলেজ‌ থেকে ১ জন এবং গঙ্গাচড়া উপজেলার বড়াইবাড়ী কলেজ থেকে ১ জন পরীক্ষায় অংশ নিয়ে ফেল করেছেন।

 

প্রসঙ্গত, এবারের এইচএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের হারে ধস নেমেছে। এই বোর্ডে এবার পাসের হার ৫৭.৪৯ শতাংশ। ২০২৪ সালে এখানে পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৭.৫৬ শতাংশ। সেই হিসাবে এবার পাসের হার কমেছে ২৭ দশমিক ০৭ শতাংশ।

এবার দিনাজপুর শিক্ষা বোর্ড মোট পরীক্ষার্থী অংশগ্রহণ করে ১ লাখ ৫৮ হাজার ৫১ জন। এরমধ্যে পাস করেছে ৬০ হাজার ৮৮২ জন। ছাত্র পাসের হার ৫২ দশমিক ৬৫ এবং ছাত্রী পাসের হার ৬১ দশমিক ৯২ শতাংশ। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ২৬০ জন। যা ২০২৪ সালে পেয়েছিল ১৪ হাজার ২৯৫ জন। অর্থাৎ জিপিএ-৫ কমেছে ৮ হাজার ৩৫ জন। জিপিএ-৫ ও পাসের হার দুটিই কমেছে। এ বছর ইংরেজি বিষয়ে তুলনামূলকভাবে বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com