শিরোনাম :
প্রান্তিক জনগোষ্ঠীকে পেছনে রেখে উন্নয়ন সম্ভব নয়: প্রতিমন্ত্রী পিরোজপুর একসঙ্গে তিন কন্যাসন্তানের জন্ম, অসহায় পরিবারের পাশে প্রতিমন্ত্রী নরসিংদীর কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, যুবক গ্রেপ্তার দেশের স্বার্থবিরোধী একটি চক্র এখনো সুযোগের অপেক্ষায়: প্রধানমন্ত্রী নেত্রকোণা স্ত্রীর হাত-পায়ের রগ কাটার অভিযোগে স্বামী আটক, বললেন ‘অতিষ্ঠ হয়ে করেছি’ নারায়ণগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত বৈশাখী অনুষ্ঠানে ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে : ডিসি মো:রায়হান কবির বার কাউন্সিল নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করেনি: আইনমন্ত্রী ২০২৬ সালের বার কাউন্সিলের নির্বাচন স্থগিত টাঙ্গাইলে পাম্পে বোতলে তেল বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তা মিরসরাইয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও মূল্য না থাকায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কুড়িগ্রামে ৯ কলেজের কোনো শিক্ষার্থী পাস করেনি

কুড়িগ্রামে ৯ কলেজের কোনো শিক্ষার্থী পাস করেনি

কুড়িগ্রাম প্রতিনিধি,

কুড়িগ্রামে এইচএসসি পরীক্ষার ফল বিপর্যয়ে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকের মাঝে হতাশা দেখা দিয়েছে। জেলার ৯টি কলেজ থেকে একজন শিক্ষার্থীও পাস করতে পারেননি। বেসরকারি বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার ১০ থেকে ৪০ শতাংশ।

শতভাগ শিক্ষার্থী ফেল করা প্রতিষ্ঠানগুলো হচ্ছে – রাজীবপুর উপজেলার চর শৌলমারী আদর্শ মহিলা কলেজ, ফুলবাড়ী উপজেলার রাশেদ খান মেনন কলেজ, রাজারহাট উপজেলার সিংগারডাবড়িহাট মহাবিদ্যালয়, নাগেশ্বরীর চিলাখানা মডেল কলেজ, সমাজকল্যাণ মহিলা কলেজ ও কুঠি পয়রাডাঙা স্কুল অ্যান্ড কলেজ, ভূরুঙ্গামারী উপজেলার ধলডাঙা স্কুল অ্যান্ড কলেজ, উলিপুর উপজেলার বাগুয়া অনন্তপুর স্কুল অ্যান্ড কলেজ, রৌমারী উপজেলার টাপুরচর স্কুল অ্যান্ড কলেজ।

 

আরও পড়ুন: বরগুনায় এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চিলমারী সরকারি কলেজ, সাইফুর রহমান সরকারি কলেজ, জেলা শহরের কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ থেকে মাত্র একজন করে পরীক্ষার্থী জিপিএ ৫ পেয়েছেন। সরকারি মীর ইসমাইল কলেজের একজন পরীক্ষার্থী ছাড়া রাজারহাট উপজেলার ৯টি কলেজে আর কেউ জিপিএ ৫ পাননি।

রাজারহাট উপজেলার সিংগারডাবড়ী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ তৌফিকুল ইসলাম জানান, ২৩ বছর ধরে এমপিও ছাড়াই শিক্ষকরা শিক্ষাদান করছেন। কখনও এ রকম খারাপ ফল হয়নি।
গত বছর ২৩ জন পরীক্ষা দিয়ে পাস করেছেন ১০ জন। এবার ১০ জন পরীক্ষার্থীর সবাই ফেল করেছেন। এমনিতেই এমপিওভুক্ত না হওয়ায় শিক্ষার্থীরা ভর্তি হতে চান না। ভর্তি হওয়ার পর অনেকেই কারখানায় চলে যান, কারও বিয়ে হয়ে যায়।

ফুলবাড়ী উপজেলার রাশেদ খান মেনন কলেজের অধ্যক্ষ ফখরুল ইসলাম জানান, এই কলেজের ১২ জন পরীক্ষার্থীদের সবাই ইংরেজিতে ফেল করেছে।

কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা নাসির উদ্দিন জানান, জেলায় এবারের সার্বিক ফলাফল বিপর্যয়ের কারণ হিসেবে ক্লাস করতে শিক্ষার্থীদের অনাগ্রহ, নিয়মিত ক্লাস না হওয়া, অভিভাবক ও শিক্ষকদের সমন্বয়হীনকে দায়ী করেন।

তিনি জানান, ইংরেজি ও আইসিটি বিষয়ের প্রতি শিক্ষার্থীদের ভীতি কাটানো না গেলে আগামীতেও একই ধরনের ফল হতে পারে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com