শিরোনাম :
মৌলভীবাজারে মেডিকেল ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবীতে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত মৌলভীবাজারে ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ কালীগঞ্জে প্রবাসীর বাড়ীতে হামলা ও চাঁদা দাবী প্রধান শিক্ষিকার উদাসীনতায় এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি সিয়াম কাউয়াদিঘী হাওর পরিদর্শনে মৌলভীবাজার জেলা প্রশাসক দেশের স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে: প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ এবার কোরবানির অপেক্ষায় ‘ডোনাল্ড ট্রাম্প’ শরীয়তপু হুইপের টিস্যুবক্স নিক্ষেপ নিয়ে অপপ্রচার, র প্রেস ক্লাবের তীব্র নিন্দা চট্টগ্রাম ডিজেলের বড় চালান এলো বন্দরে মিরপুরে নাহিদের গতিতে বিধ্বস্ত পাকিস্তান, রোমাঞ্চকর জয় বাংলাদেশের
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কুষ্টিয়া ইয়াবার টাকা দিতে না পারায় থাপ্পড়, ক্ষুব্ধ হয়ে মাদক কারবারিকে হত্যা

কুষ্টিয়া ইয়াবার টাকা দিতে না পারায় থাপ্পড়, ক্ষুব্ধ হয়ে মাদক কারবারিকে হত্যা

কুষ্টিয়াপ্রতিনিধি,
কুষ্টিয়ার খোকসা উপজেলায় নির্মাণাধীন একটি বাড়ি থেকে মাদক কারবারি শাহিন হোসেনের (৩৫) লাশ উদ্ধারের ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ।

পুলিশের জিজ্ঞাসাবাদে শাহিনকে হত্যার দায় স্বীকার করেছে আটক রাকিবুল ইসলাম রাহুল (২১)। সে উপজেলার মাঠপাড়া গ্রামের ওসমান আলীর ছেলে।

শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে আসামি রাহুলকে আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম।
এর আগে গত মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে মাঠপাড়া গ্রামের নির্মাণাধীন একটি বাড়ির বারান্দা থেকে পলিথিন দিয়ে ঢাকা অবস্থায় শাহিনের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত শাহিন একই এলাকার মৃত আছের আলীর ছেলে। এ ঘটনায় মৃত শাহিনের স্ত্রী বাদী হয়ে খোকসা থানায় একটি হত্যা মামলা করেন।

পুলিশ সূত্রে জানা যায়, শাহিনের মোবাইল ফোনের সূত্র ধরে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে নিজ এলাকা থেকে রাহুলকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে শাহিনের তিনটি মোবাইল ফোন ও মানিব্যাগ উদ্ধার করা হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে রাহুল স্বীকার করেন, ঘটনার দিন শাহিনের কাছ থেকে দুটি ইয়াবা নিয়ে সেবন করেন রাহুল। এ সময় টাকা দিতে না পারায় শাহীন তাকে গালিগালাজ, হুমকি এবং মুখে থাপ্পড় দেন। এতে ক্ষুব্ধ হয়ে রাহুল নাইলনের রশির ফাঁস বানিয়ে শাহিনের গলায় শক্ত করে বেঁধে তাকে হত্যা করেন।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, খুন হওয়া ব্যক্তি মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন। মূলত মাদক নিয়েই এই হত্যাকাণ্ড ঘটেছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com