লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি,
লক্ষ্মীপুরে একটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে সিন্দুক ভেঙে প্রায় ২০ ভরি স্বর্ণ ও প্রায় সাড়ে ৩ লাখ টাকা নিয়ে গেছে বলে পূজা শিল্পালয়ের মালিক গোবিন্দ মজুমদার অভিযোগ করেছেন।
রোববার (১৯ অক্টোবর) বিকেলে সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) জামিলুল হক মীরগঞ্জ বাজারে ওই পূজা শিল্পালয় ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী, স্থানীয় ইউপি সদস্য ও বাজার পরিচালনা কমিটির নেতাদের সঙ্গে কথা বলেন। এর আগে শনিবার রাতের যেকোনো সময় চুরির ঘটনা ঘটেছে।
গোবিন্দ জানায়, প্রতিদিনের মতো শনিবার (১৮ অক্টোবর) রাত ৮টার দিকে তিনি দোকান বন্ধ করে বাসায় যান। তার দোকানের সিন্দুকে গ্রাহকের প্রায় ২০-২৫ ভরি স্বর্ণ ছিল। এছাড়া প্রায় সাড়ে ৩ লাখ টাকা ছিল। দোকানের পেছনের ভেন্টিলেটর ভেঙে চোর ভেতরে ঢুকে সিন্দুক ভেঙে স্বর্ণ ও টাকা নিয়ে পালিয়ে গেছে। সকালে দোকানে এসে দেখি সার্টার খুলছে না। পরে মিস্ত্রি এনে সার্টার খুলে দেখি সিন্দুকসহ সব ড্রয়ারের তালা ভাঙা।
মীরগঞ্জ বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন বলেন, গত ৪০ বছরেও এ বাজারে চুরির কোনো ঘটনা নেই। চোরদের আইনের আওতায় আনার দাবি করছি।
সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) জামিলুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply