শিরোনাম :
বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতির ৯ই মে ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরে হল রুমে আজ বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতি কেন্দ্রীয় কমিটির দেশে গুম-অপহরণ ও ভয়ের সংস্কৃতিমুক্ত রাষ্ট্র চায় জনগণ: প্রধানমন্ত্রী সিলেটের রেল যোগাযোগ উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার : রেল প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কৃষিমন্ত্রী ‘সরকারের মূল লক্ষ্য হচ্ছে কৃষকদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করা’ আবীর–কামরুজ্জামান জুটিকে ঘিরে অনিয়মের অভিযোগ, ঝুঁকিতে কৃষি সরবরাহ ব্যবস্থা চট্টগ্রাম লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ চট্টগ্রামে ১৫০ রাউন্ড গুলিসহ গ্রেফতার ২ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় শপথ নিলেন শুভেন্দু অধিকারী বিএনপিসহ চার সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রী
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বগুড়ায় যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় যুবককে কুপিয়ে হত্যা

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আরেক যুবক গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৭ অক্টোবর) রাত ৯টার দিকে শহরের সেউজগাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম হাবিবুর রহমান খোকন (৩৭)। তিনি শহরের মালতিনগর দক্ষিণপাড়া এলাকার কামাল হোসেনের ছেলে। গুরুতর আহত বাঁধন (২৬) বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, রাত ৯টার দিকে হঠাৎ চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে যান। তারা দেখেন, অন্ধকারে কয়েকজন অজ্ঞাতনামা যুবক ধারালো অস্ত্র দিয়ে দুই যুবককে কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক খোকনকে মৃত ঘোষণা করেন।

পুলিশের ধারণা, গত রোববার (২৬ অক্টোবর) রাতে সেউজগাড়ী এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে।

ঘটনাস্থল থেকে দুটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে একটি মোটরসাইকেলের সামনে ‘আইনজীবী’ লেখা স্টিকার লাগানো আছে।

জানা গেছে, হতাহত দুই যুবকসহ আরও ১০-১২ জন যুবক বেশ কয়েকটি মোটরসাইকেল নিয়ে খান্দার এলাকা থেকে সেউজগাড়ী হয়ে শহরে ফিরছিলেন। আগে থেকে ওত পেতে থাকা কিছু যুবক তাদের বহর থেকে খোকন ও বাঁধনকে ধরে অন্ধকারে নিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে শজিমেক হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com