শিরোনাম :
গাইবান্ধার সাদুল্লাপুরে জোরপূর্বক গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ নড়াইলের লাহুড়িয়ায় অগ্নিকাণ্ডে পুড়েছে ৪ দোকান নরসিংদীতে খুন, দুবাই থেকে আসামি গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে পুশইন ও চোরাচালান ঠেকাতে বিজিবির বাড়তি নজরদারি কানাইঘাটে প্রবাসীর বাড়িতে হামলা, অন্ত:সত্তা নারী সহ ১৫ জন আহত, নগদ টাকাসহ মালামাল লোটপাট চট্টগ্রাম জ্বালানি সংকটে বন্ধ থাকা ইস্টার্ন রিফাইনারি ফের চালু ফরিদপুরে অনুষ্ঠান শুরু নিয়ে হট্টগোল, ক্ষোভ প্রকাশ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাংলাদেশিদের হজ বিধিমালা মেনে চলার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের ২৪ ঘণ্টার হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ১২ শিশুর মৃত্যু রাজধানীর উত্তরায় মাইলস্টোন দুর্ঘটনা: ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ঝালকাঠি ডিবির অভিযানে ৮ কেজি গাঁজা উদ্ধার, ২ নারীসহ গ্রেফতার তিন

ঝালকাঠি ডিবির অভিযানে ৮ কেজি গাঁজা উদ্ধার, ২ নারীসহ গ্রেফতার তিন

ঝালকাঠি জেলা প্রতিনিধি,

ঝালকাঠিতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক দুই অভিযানে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ২ নারীসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

বুধবার (২৯ অক্টোবর) দুপুর থেকে রাত পর্যন্ত নবগ্রাম ও পৌরসভার বিকনা এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

ডিবি সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নবগ্রাম এলাকায় অভিযান চালায়। এ সময় একজন নারী মাদক কারবারি গাঁজা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে— এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নাছিমা বেগমকে (৫৪) গ্রেফতার করা হয়। পরে তার হাতে থাকা কালো ব্যাগ তল্লাশি করে বাদামী টেপে মোড়ানো দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে নাছিমা বেগম জানায়, তার আরও দুই সহযোগী বিকনা এলাকার এক ভাড়া বাসায় অবস্থান করছে। ওই তথ্যের ভিত্তিতে রাত ৯টার দিকে ডিবির দল রুবেল তালুকদারের ভাড়া বাসায় অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ী ছখিনা বেগম (৪০) ও বিলাশ (৩০) পালানোর চেষ্টা করলে ডিবি তাদের গ্রেফতার করে। পরে ঘরের আলনার নিচ থেকে কালো রঙের ট্রাভেল ব্যাগে মোড়ানো আরও ছয় কেজি গাঁজা উদ্ধার করা হয়। দুই দফা অভিযানে মোট ৮ কেজি গাঁজা জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

 

 

ওসি মো. সেলিম উদ্দিন জানান, অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com