শিরোনাম :
পিরোজপুর একসঙ্গে তিন কন্যাসন্তানের জন্ম, অসহায় পরিবারের পাশে প্রতিমন্ত্রী নরসিংদীর কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, যুবক গ্রেপ্তার দেশের স্বার্থবিরোধী একটি চক্র এখনো সুযোগের অপেক্ষায়: প্রধানমন্ত্রী নেত্রকোণা স্ত্রীর হাত-পায়ের রগ কাটার অভিযোগে স্বামী আটক, বললেন ‘অতিষ্ঠ হয়ে করেছি’ নারায়ণগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত বৈশাখী অনুষ্ঠানে ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে : ডিসি মো:রায়হান কবির বার কাউন্সিল নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করেনি: আইনমন্ত্রী ২০২৬ সালের বার কাউন্সিলের নির্বাচন স্থগিত টাঙ্গাইলে পাম্পে বোতলে তেল বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তা মিরসরাইয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও মূল্য না থাকায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা নোয়াখালীতে ১২০০ লিটার পেট্রোলসহ গ্রেফতার ৩, পিকআপ জব্দ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সিলেটের শাবিপ্রবিতে নিরাপত্তাকর্মীকে লাথি, দুই বহিরাগতকে পুলিশে সোপর্দ

সিলেটের শাবিপ্রবিতে নিরাপত্তাকর্মীকে লাথি, দুই বহিরাগতকে পুলিশে সোপর্দ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শাবিপ্রবি

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কর্তব্যরত এক নিরাপত্তাকর্মীকে লাথি মারার অভিযোগে দুই বহিরাগতকে পুলিশে সোপর্দ করা হয়েছে। অভিযুক্ত দুই বহিরাগত সিলেটের মাউন্ট এডোরা হাসপাতাল সংলগ্ন নেহারি পাড়ার বাসিন্দা।

রোববার (২ নভেম্বর) রাত পৌনে বারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি অভিযুক্তদের জালালাবাদ থানা পুলিশের কাছে হস্তান্তর করে। এর আগে রাত সোয়া দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে নিরাপত্তাকর্মী ও মোটরসাইকেল আরোহী দুই বহিরাগতের মধ্যে এ ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দুই বহিরাগত মোটরসাইকেল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে প্রবেশ করতে চাইলে কর্তব্যরত নিরাপত্তাকর্মীরা বাধা দেন। এসময় বাগবিতণ্ডার একপর্যায়ে এক নিরাপত্তাকর্মীকে লাথি মারেন বহিরাগতদের একজন।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোহাম্মদ ওমর ফারুক বলেন, ‘দুজন বহিরাগতকে ক্যাম্পাসে প্রবেশে বাধা দিলে তারা আমাদের একজন নিরাপত্তাকর্মীর ওপর আঘাত করে। পরে আমরা প্রক্টরিয়াল বডির পক্ষ থেকে ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করি এবং প্রক্টর অফিসে নিয়ে আসি। ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ শেষে তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে।’

এ বিষয়ে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মবশ্বির আলী বলেন, ‘শাহজালাল বিশ্ববিদ্যালয়ে রাতে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ। প্রবেশে বাধা দেওয়ায় তারা এক নিরাপত্তাকর্মীর ওপর শারীরিক আঘাত করে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের আমাদের কাছে হস্তান্তর করেছে। অভিযোগকারী চায় না বিষয়টি বড় হোক, কারণ সবাই আশপাশের এলাকার। তাই বহিরাগত দুজনকে কোর্টে পাঠানো হবে না, সম্ভবত ছেড়ে দেওয়া হবে।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com