শিরোনাম :
ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিন বিকল, ৩ ঘণ্টা বিলম্বে যাত্রা সিলেট ‘ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে’ সিলেট মুষলধারে বৃষ্টির মধ্যেই মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী দেশের সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে নেত্রকোনায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত আড়াইহাজারে বিয়েতে খাবার নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১৫ সিলেট বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে প্রধানমন্ত্রী টাঙ্গাইলের আ.লীগ আমলে অফিসিয়ালি ও আনঅফিসিয়ালি ৫৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রধানমন্ত্রীর সিলেট সফর: উন্নয়ন ও সেবার মানোন্নয়নের প্রত্যাশা স্থানীয়দের মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরিতে নতুন করে রসদ ও গোলাবারুদ পাঠাচ্ছে সেন্টকম
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

গণতান্ত্রিক সাংস্কৃতিক জোট কর্তৃক আয়োজিত চক্রান্ত-ষড়যন্ত্র করে বিএনপির অস্তিত্ব বিপন্ন করা যায়নি’

গণতান্ত্রিক সাংস্কৃতিক জোট কর্তৃক আয়োজিত চক্রান্ত-ষড়যন্ত্র করে বিএনপির অস্তিত্ব বিপন্ন করা যায়নি’

নিজস্বপ্রতিবেদক
১৬ বছর ধরে চক্রান্ত-ষড়যন্ত্র করে বিএনপির অস্তিত্ব বিপন্ন করা যায়নি বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।

মঙ্গলবার (৪ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে গণতান্ত্রিক সাংস্কৃতিক জোট কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, দেশের ক্রান্তিকালে এক ব্যক্তি দুইবার নেতৃত্ব দিয়েছেন, বিশ্বে এই ব্যাপারটি বিরল। সেই ব্যক্তি হলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি ৭১’র মুক্তিযুদ্ধেও নেতৃত্ব দিয়েছেন, শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। দেশপ্রেমের পরীক্ষায় তিনি ৯৯ নন, ১০০ নম্বর পাবেন।

 

‘কিন্তু আমরা দেখেছি, যে ব্যক্তি নেতৃত্ব না দিয়ে পালিয়ে গিয়েছিলেন, সে এসে জাতীয় সরকার গঠন না করে দলীয় সরকার গঠন করেছিলেন। সেই দলীয় সরকার গঠন করার পর ৭২ থেকে ৭৫ পর্যন্ত দেশের কি অবস্থা হয়েছিল, তা সবাই জানে। একদলীয় বাকশাল কায়েম করে দুঃশাসনের রাজত্ব কায়েম করেছিলেন। জনগন এক শ্বাসরুদ্ধকর অবস্থায় ছিল,’ বলেন খায়রুল কবির খোকন।

তিনি বলেন, জিয়াউর রহমানকে হত্যা করার পর সবাই বলেছিল বিএনপি নো পার্টি, তাদের কোনো অস্তিত্ব থাকবে না। অথচ তার মরদেহ যখন মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজার জন্য নিয়ে আসা হয়, তখন লাখ লাখ মানুষ এসেছিল। কারণ তিনি চক্রান্ত করে ক্ষমতায় আসেননি। সিপাহি-জনতা তাকে ক্ষমতায় বসিয়েছিল।

 

বিএনপির এই নেতা বলেন, আজকে দেশের যে অর্থনৈতিক সক্ষমতা রয়েছে, তা চালু করেছিলেন জিয়াউর রহমান। তিনি জনশক্তি রপ্তানিকে শক্তিশালী জায়গায় নিয়ে গিয়েছিলেন। গার্মেন্টস শিল্পেরও জনক ছিলেন তিনি। অথচ ১৬ বছর ধরে জিয়াউর রহমানকে পাকিস্তানের চর বলা হয়েছে।

তিনি বলেন, গত ১৬ বছর ধরে বিএনপির নেতাকর্মীদের উপর অকথ্য জুলুম-নির্যাতন চালানো হয়েছে, তবুও বিএনপি হারিয়ে যায়নি। বিএনপিকে বলা হয় ফিনিক্স পাখি। কারণ চক্রান্ত ষড়যন্ত্র করে বিএনপির অস্তিত্ব বিপন্ন করা যায়নি, আমরা ঘুরে দাঁড়িয়েছি।

‘জুলাই পরবর্তী সময়ে আমাদের যে ঐক্য ছিল, তাতে বিভক্তি দেখা যাচ্ছে। আমি আশা করি এই বিভক্তি কেটে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক হবে। কারণ দিনশেষে জনগণ একটি নির্বাচন চায়,’ বলেন খাইরুল কবির খোকন, ।

সভায় উপস্থিত ছিলেনপ্রধান বক্তা বিশিষ্ট সাংবাদিক নেতা মোস্তফা কামাল মজুমদার, বিশেষ অতিথি জাসাসের সাবেক সাধারণ সম্পাদক মোঃ রেজাবুদ্দৌলা চৌধুরী, আলোচনায় অংশগ্রহণ করেন লেখক সাংবাদিক সাহিত্যিক কালাম ফয়েজী, বিশিষ্ট সাংবাদিক আসাদুজ্জামান রিপন, প্রজন্মের নেতা কমর উদ্দিন, শোয়েব আহমেদ করেছি, মইদুল ইসলাম মামুন প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com