শিরোনাম :
গাইবান্ধার সাদুল্লাপুরে জোরপূর্বক গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ নড়াইলের লাহুড়িয়ায় অগ্নিকাণ্ডে পুড়েছে ৪ দোকান নরসিংদীতে খুন, দুবাই থেকে আসামি গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে পুশইন ও চোরাচালান ঠেকাতে বিজিবির বাড়তি নজরদারি কানাইঘাটে প্রবাসীর বাড়িতে হামলা, অন্ত:সত্তা নারী সহ ১৫ জন আহত, নগদ টাকাসহ মালামাল লোটপাট চট্টগ্রাম জ্বালানি সংকটে বন্ধ থাকা ইস্টার্ন রিফাইনারি ফের চালু ফরিদপুরে অনুষ্ঠান শুরু নিয়ে হট্টগোল, ক্ষোভ প্রকাশ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাংলাদেশিদের হজ বিধিমালা মেনে চলার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের ২৪ ঘণ্টার হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ১২ শিশুর মৃত্যু রাজধানীর উত্তরায় মাইলস্টোন দুর্ঘটনা: ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

চট্টগ্রাম ভাতিজার জানাজা শেষে মৃত্যুর কোলে ঢলে পড়লেন চাচা

চট্টগ্রাম ভাতিজার জানাজা শেষে মৃত্যুর কোলে ঢলে পড়লেন চাচা

উপজেলা প্রতিনিধি মিরসরাই (চট্টগ্রাম)
চট্টগ্রামের সীতাকুণ্ডে ভাতিজা নাঈমের জানাজা শেষে স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন চাচা মো. রেজাউল করিম (৬০)। বুধবার (৫ নভেম্বর) ভাতিজার পাশেই তাকে কবর দেওয়া হয়।

উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মধ্যেরধারী গ্রামে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, সীতাকুণ্ডের সৈয়দপুর ইউনিয়নের মধ্যেরধারী গ্রামের প্রবাসী মোহাম্মদ আলীর ছেলে নাঈম রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। মঙ্গলবার সন্ধ্যায় নিজ গ্রামে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে অন্যদের সঙ্গে উপস্থিত ছিলেন তার চাচা রেজাউল করিম। রাত ৮টার দিকে জানাজা শেষ হলে বুকে ব্যথা শুরু হয় চাচার। এক পর্যায়ে মাটিতে লুটিয়ে পড়ে যান তিনি। এ সময় এলাকাবাসী তাকে দ্রুত সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত নাঈমের ভাই রাজু বলেন, আমার ভাই নাঈমের মৃত্যু চাচা স্বাভাবিকভাবে মেনে নিতে পারেনি। যার কারণে জানাজা শেষে স্ট্রোক করেন তিনি। বুধবার চাচার জানাজা শেষে নাঈমের পাশেই কবরস্থ করা হয়।

 

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আলতাফ হোসেন জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই রেজাউল মারা গেছেন। পরে স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে গেছেন।

‎সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, বিদ্যুতায়িত হয়ে নাঈম নামের এক রাজমিস্ত্রির মৃত্যুর খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে শুনেছি তারা চাচাও স্ট্রোক করে মারা গেছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com