চট্টগ্রাম প্রতিনিধি
রাউজান উপজেলার নোয়াপাড়া এলাকায় এক বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করেছে পুলিশ। এ সময় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (৯ নভেম্বর) রাতে উপজেলার নোয়াপাড়া এলাকার চৌধুরীহাটের আইয়ুব আলী সওদাগরের বাড়িতে এ অভিযান চালানো হয়।
সোমবার (১০ নভেম্বর) সকালে অস্ত্র উদ্ধারের বিষয়ে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানাবেন।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল বলেন, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ বিদেশি অস্ত্র-গুলি ও মাদক উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। আমাদের অভিযান চলমান রয়েছে।
Leave a Reply