শিরোনাম :
গাইবান্ধার সাদুল্লাপুরে জোরপূর্বক গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ নড়াইলের লাহুড়িয়ায় অগ্নিকাণ্ডে পুড়েছে ৪ দোকান নরসিংদীতে খুন, দুবাই থেকে আসামি গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে পুশইন ও চোরাচালান ঠেকাতে বিজিবির বাড়তি নজরদারি কানাইঘাটে প্রবাসীর বাড়িতে হামলা, অন্ত:সত্তা নারী সহ ১৫ জন আহত, নগদ টাকাসহ মালামাল লোটপাট চট্টগ্রাম জ্বালানি সংকটে বন্ধ থাকা ইস্টার্ন রিফাইনারি ফের চালু ফরিদপুরে অনুষ্ঠান শুরু নিয়ে হট্টগোল, ক্ষোভ প্রকাশ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাংলাদেশিদের হজ বিধিমালা মেনে চলার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের ২৪ ঘণ্টার হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ১২ শিশুর মৃত্যু রাজধানীর উত্তরায় মাইলস্টোন দুর্ঘটনা: ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

চট্টগ্রামে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার

চট্টগ্রামে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার

চট্টগ্রামপ্রতিনিধি

চট্টগ্রামে ছিনতাই মামলায় সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করেছে বাকলিয়া থানা পুলিশ। রোববার দিনগত রাত সাড়ে ১২টায় এবং সোমবার সকাল সাড়ে ৬টার দিকে নগরীর কোতোয়ালি ও চান্দগাঁও এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া সাজাপ্রাপ্ত আসামিরা হলেন চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন মিয়াখান নগর ডাইল বাড়ি এলাকার মহসিন খানের ছেলে মো. মানিক খান ওরফে মানিক্যা এবং একই এলাকার বিসমিল্লাহ কলোনির মো. সিরাজের ছেলে মাইক্রোবাসচালক মো. ইউনুছ।

 

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের পটিয়া থানার ২০১০ সালের একটি ছিনতাই মামলায় আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত দুই আসামিকে কোতোয়ালি ও চান্দগাঁও এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

তাদের ১০ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের স্পেশাল ট্রাইব্যুনাল।

গ্রেফতারি পরোয়ানামূলে তাদের সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com