শিরোনাম :
বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতির ৯ই মে ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরে হল রুমে আজ বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতি কেন্দ্রীয় কমিটির দেশে গুম-অপহরণ ও ভয়ের সংস্কৃতিমুক্ত রাষ্ট্র চায় জনগণ: প্রধানমন্ত্রী সিলেটের রেল যোগাযোগ উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার : রেল প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কৃষিমন্ত্রী ‘সরকারের মূল লক্ষ্য হচ্ছে কৃষকদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করা’ আবীর–কামরুজ্জামান জুটিকে ঘিরে অনিয়মের অভিযোগ, ঝুঁকিতে কৃষি সরবরাহ ব্যবস্থা চট্টগ্রাম লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ চট্টগ্রামে ১৫০ রাউন্ড গুলিসহ গ্রেফতার ২ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় শপথ নিলেন শুভেন্দু অধিকারী বিএনপিসহ চার সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রী
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কক্সবাজার টেকনাফে ৮ জিম্মি উদ্ধার, চার পাচারকারী আটক

কক্সবাজার টেকনাফে ৮ জিম্মি উদ্ধার, চার পাচারকারী আটক

উপজেলা প্রতিনিধি টেকনাফ (কক্সবাজার)

কক্সবাজারের টেকনাফে পাচারের উদ্দেশে জিম্মি করে রাখা নারী-শিশুসহ ৮ জনকে উদ্ধার করেছে বিজিবি। এসময় চার পাচারকারীকে আটক করা হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) দিনগত গভীর রাতে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) বিশেষ দল সাবরাং পানছড়ি এলাকায় এ অভিযান চালায়।
আটকরা হলেন- টেকনাফ সাবরাংয়ের আসমা (১৯), শাবনূর (২০), জহুরা (৪৩) ও সাহারা খাতুন (৬২)।

বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান রাতে বিষয়টি নিশ্চিত করেন।

 

তিনি জানান, সোমবার গভীর রাতে টেকনাফ ব্যাটালিয়নের বিশেষ অভিযান দল সাবরাং পানছড়ি এলাকার মৃত আফাজ উদ্দিনের ছেলে আব্দুল মোতালেব ওরফে কালা বদ্দার বসতঘরে অভিযান চালিয়ে পাচারের উদ্দেশে বন্দি রাখা নারী-শিশু সহ ৮ জন ভুক্তভোগীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এসময় চারজন পাচারকারীকে আটক করা হয়েছে। অভিযান চলাকালে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারী চক্রের আরও কয়েকজন সদস্য কৌশলে পালিয়ে যায়।

তিনি আরও জানান, উদ্ধার ৮ জন ভুক্তভোগীই বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের কার্ডধারী সদস্য। তাদের প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে। দ্রুত ও কার্যকরী অভিযানের মাধ্যমে মানবপাচারকারীদের অশুভ উদ্দেশ্য বানচালের পাশাপাশি ভুক্তভোগীদের অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ জীবনসংহারি সমুদ্রযাত্রা থেকে তাৎক্ষণিকভাবে রক্ষা করা হয়।

তিনি জানান, অভিযানে উদ্ধার ভুক্তভোগীদের বয়ান ও আটক আসামিদের জিজ্ঞাসাবাদসহ নিজস্ব গোয়েন্দাদের তদন্তের মাধ্যমে মানবপাচারকারী চক্রগুলোর তৎপরতা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পায় বিজিবি। বিজিবি দেশের সীমান্ত সুরক্ষা, জননিরাপত্তা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বদা বদ্ধপরিকর।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com