হেলাল উদ্দিন ( উখিয়া কক্সবাজার)
কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ৪২ হাজার পিস ইয়াবা নিয়ে একটি নোহাগাড়ি সহ ১ মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়েছে । বুধবার (১৯ নভেম্বর ২০২৫ইং) সকালে এ অভিযান পরিচালনা করা হয়।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে, বুধবার ( ১৯ নভেম্বর ২০২৫ইং) সকাল ১০ টায় কোস্ট গার্ড টেকনাফ স্টেশন কর্তৃক টেকনাফ উপজেলার হোয়াই্যকং কাঞ্জারপাড়া সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১টি নোহা ভক্সি মাইক্রোতে তল্লাশি চালিয়ে বনেটের নিচে লুকায়িত প্রায় ২ কোটি ১০ লক্ষ টাকা মূল্যের ৪২ হাজার পিস ইয়াবাসহ ১ মাদক পাচারকারীকে আটক করা হয়।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করে বলেন, জব্দকৃত গাড়ি, মাদক ও আটককৃত আসামি বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
Leave a Reply