শিরোনাম :
আসন্ন ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু, চাহিদা বেশি ২৪ মে রাতের টিকিটে গাইবান্ধার সাদুল্লাপুরে জোরপূর্বক গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ নড়াইলের লাহুড়িয়ায় অগ্নিকাণ্ডে পুড়েছে ৪ দোকান নরসিংদীতে খুন, দুবাই থেকে আসামি গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে পুশইন ও চোরাচালান ঠেকাতে বিজিবির বাড়তি নজরদারি কানাইঘাটে প্রবাসীর বাড়িতে হামলা, অন্ত:সত্তা নারী সহ ১৫ জন আহত, নগদ টাকাসহ মালামাল লোটপাট চট্টগ্রাম জ্বালানি সংকটে বন্ধ থাকা ইস্টার্ন রিফাইনারি ফের চালু ফরিদপুরে অনুষ্ঠান শুরু নিয়ে হট্টগোল, ক্ষোভ প্রকাশ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাংলাদেশিদের হজ বিধিমালা মেনে চলার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের ২৪ ঘণ্টার হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ১২ শিশুর মৃত্যু
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

হবিগঞ্জে অপহরণের ঘটনায় গ্রেফতার ১

হবিগঞ্জে অপহরণের ঘটনায় গ্রেফতার ১

হবিগঞ্জ প্রতিনিধি,

র‌্যাবের অভিযানে হবিগঞ্জ জেলার বাহুবলে ১০ম শ্রেণির এক ছাত্রী অপহরণের ঘটনায় অভিযুক্ত মো. জাকারিয়া আহমদ গ্রেফতার হয়েছেন। এ সময় অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দিবাগত মধ্যরাতে এ বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

 

এর আগে সকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর রেলগেট এলাকায় অভিযান পরিচালনা করে।

এ অভিযানে বাহুবল থানায় দায়ের করা মামলার আসামি ও অপহরণের মূলহোতা মো. জাকারিয়া আহমদ (২০) গ্রেফতার হন। তিনি জেলার বাহুবল উপজেলার দারিপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে। এ সময় স্কুলছাত্রীকেও উদ্ধার করা হয়। পরে তাদেরকে বাহুবল থানায় হস্তান্তর করা হয়।

 

মামলার বরাত দিয়ে র‌্যাব জানায়, অপহৃত ছাত্রী বাহুবল থানার বাসিন্দা ও ১০ম শ্রেণির শিক্ষার্থী। স্কুলে আসা-যাওয়ার পথে অশালীন কথাবার্তা বলে তাকে উত্ত্যক্ত করত জাকারিয়া। একপর্যায়ে সে প্রেমের প্রস্তাব দেয়। প্রস্তাব প্রত্যাখ্যান করলে স্কুলছাত্রীকে অপহরণের পরিকল্পনা করে।

২২ সেপ্টেম্বর বিকেলে স্কুল শেষে বাড়ি যাওয়ার জন্য পায়ে হেঁটে সিএনজি স্টেশনে যাওয়ার পথে বাহুবলের হামিদনগর রাস্তার মুখে পৌঁছামাত্রই ওত পেতে থাকা জাকারিয়া ও তার সহযোগীরা স্কুলছাত্রীকে জোরপূর্বক অপহরণ করে সিএনজিতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে বাহুবল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে র‌্যাব অভিযান চালিয়ে অপহরণকারীকে গ্রেফতার করে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com