শিরোনাম :
গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল ঠাকুরগাঁওয়ে পরিত্যক্ত রিভলভার উদ্ধার দেশের সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের শঙ্কা অস্ট্রেলিয়ায় উপনির্বাচনে ডানপন্থী দলের ঐতিহাসিক জয় নোয়াখালীর ৫৪ বছর পর বাড়ি ফিরলেন সাগরে হারিয়ে যাওয়া জেলে ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় সংরক্ষণের প্রস্তাব পুতিনের রাজারবাগ পুলিশ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আলমডাঙ্গার ভাংবাড়ীয়ায় আম-লিচু বাগান নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ দুই পক্ষের ৮ জন আহত, গুরুতর ২; দেশীয় অস্ত্রসহ আটক ৪
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ঠাকুরগাঁও ট্রেনের ভিতরে ছুরিকাঘাতে প্রাণ গেল পপকর্ন বিক্রেতার

ঠাকুরগাঁও ট্রেনের ভিতরে ছুরিকাঘাতে প্রাণ গেল পপকর্ন বিক্রেতার

ঠাকুরগাঁও প্রতিনিধি,

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জ রেলওয়ে স্টেশনে আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনের বগিতে ছুরিকাঘাতে আল আমিন (৩০) নামে এক পপকর্ন বিক্রেতা নিহত হয়েছেন।

সোমবার (২৪ নভেম্বর ) রাত ৯টার দিকে জেলার পীরগঞ্জ রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। ট্রেনটি ঢাকা থেকে পঞ্চগড়ের উদ্দেশে যাত্রা করছিল।

 

বিষয়টি যুগ-যুগান্তরকে নিশ্চিত করেছেন পীরগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আব্দুল আজিজ।

আল আমিন কুড়িগ্রামের উলিপুর উপজেলার চরবধুয়াথলি গ্রামের মন্টুর ছেলে।

স্টেশন কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শী যাত্রীদের বরাতে জানা যায়, ট্রেনের শেষ বগিতে পপকর্ন বিক্রেতা আল আমিন এবং নারিকেল বিক্রেতার মধ্যে দীর্ঘক্ষণ ধরে কথা কাটাকাটি চলছিল। রাত ৯টার দিকে হঠাৎ করে উত্তেজিত হয়ে ওঠে নারিকেল বিক্রেতা। এক পর্যায়ে তিনি সঙ্গে থাকা ধারালো ছুরি দিয়ে আল আমিনের বুকে ও পেটে একাধিকবার আঘাত করেন। ঘটনাস্থলেই তিনি গুরুতর জখম অবস্থায় মেঝেতে লুটিয়ে পড়েন। চিৎকার শুনে যাত্রীরা বগিতে ছুটে এলে এ সুযোগে অভিযুক্ত নারিকেল বিক্রেতা দ্রুত নেমে পালিয়ে যায় বলে জানায় স্টেশন কর্তৃপক্ষ। তবে পালানোর সময় তাকে বেশ কয়েকজন দেখেছে বলে জানিয়েছে স্থানীয়রা। পরে যাত্রী ও স্থানীয়রা আল আমিনকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের বরাতে জানা গেছে, আল আমিন কয়েক বছর ধরে ট্রেনে পপকর্ন বিক্রি করতেন। বেকারত্ব থেকে মুক্তি পেতে তিনি এ কাজ বেছে নিয়েছিলেন।

স্থানীয়রা বলেন, ট্রেনে ভ্রাম্যমাণ বিক্রেতাদের মধ্যে জায়গা দখল ও ক্রেতা নিয়ে প্রতিযোগিতা বাড়ায় এসব সংঘর্ষ প্রায়ই ঘটছে। রেলওয়ে কর্তৃপক্ষ নিয়মিত নজরদারি না করায় ঝুঁকি বাড়ছে।

পীরগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আব্দুল আজিজ বলেন, ট্রেনটি স্টেশনে ঢোকার আগেই বগির ভেতরে দুই বিক্রেতার মধ্যে মারামারির ঘটনা ঘটে। নারিকেল বিক্রেতা ছুরি দিয়ে আল আমিনকে কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত তাকে হাসপাতালে পাঠায়।

 

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অভিযুক্তের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তাকে আটকের জন্য পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে এটি ব্যক্তিগত বিরোধজনিত ঘটনা বলে ধারণা করা হচ্ছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com