যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সামাজিক যোগাযোগমাধ্যম কামালকে দিয়েই শুরু হবে প্রত্যর্পণ: প্রেস সচিব

সামাজিক যোগাযোগমাধ্যম কামালকে দিয়েই শুরু হবে প্রত্যর্পণ: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক:
প্রত্যর্পণপ্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, জুলাই মাসের গণহত্যার মামলায় দণ্ডিত হওয়ার পর ভারতের কাছে বাংলাদেশের প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে। প্রত্যর্পণের প্রক্রিয়া প্রথমে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাজাপ্রাপ্ত আসাদুজ্জামান খান কামালকে নিয়ে শুরু হবে।

শুক্রবার (২৮ নভেম্বর) শফিকুল আলম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এই মন্তব্য করেন।

স্ট্যাটাসে তিনি উল্লেখ করেছেন, তিনি বিশ্বাস করেন, জুলাইয়ের ঘটনার অভিযোগে অভিযুক্ত শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং আওয়ামী লীগ নেতৃত্বকে একদিন বাংলাদেশের আদালতের মুখোমুখি হতে হবে।

প্রেস সচিব আরও লিখেছেন, তিনি ক্রমেই দৃঢ়ভাবে বিশ্বাস করছেন যে, আসাদুজ্জামান খান কামাল, যিনি ঢাকার কসাই হিসেবে পরিচিত, খুব শিগগিরই বিচারের মুখোমুখি হতে বাংলাদেশে প্রত্যর্পিত হবেন।

এই মন্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে। বিষয়টি দেশের বিচার ব্যবস্থা ও আন্তর্জাতিক সম্পর্কের প্রেক্ষাপটেও নজরকাড়া পরিস্থিতি সৃষ্টি করতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।

তিনি বলেন, হাসিনার প্রায় ১৬ বছরের শাসনামলে সংঘটিত অপরাধগুলো সম্পর্কে যতদিন যাচ্ছে ততই আলো পড়ছে এবং সেই সঙ্গে গণহত্যা ও গুমের ঘটনায় কামালের ভূমিকা বৈশ্বিক গণমাধ্যমের আরও বেশি মনোযোগ পাবে।

শফিকুল আলম আরও লেখেন, কামাল বা অন্য আওয়ামী লীগ নেতারা যত অর্থই ব্যয় করুক না কেন, চিরদিন দায় এড়ানো সম্ভব হবে না।

তিনি বলেন, ‘আমরা জাতি হিসেবে যদি জুলাইয়ের গণহত্যার শিকারদের জন্য এবং হাসিনা আমলে সংঘটিত সব মানবাধিকার লঙ্ঘনের বিচার নিশ্চিত করতে দৃঢ় ও মনোনিবেশ থাকতে পারি, তবে যারা এসব ঘটনার জন্য দায়ী, তাদের পক্ষে পরিণতি এড়িয়ে যাওয়া দিন দিন আরও কঠিন হয়ে উঠবে।’

এছাড়াও তিনি এই প্রক্রিয়াটি শুরু হবে কামালকে দিয়েই এবং এরপর একে একে অন্যদের প্রত্যর্পণ হবে বলে ইঙ্গিত দেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com