যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজধানী ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ডিএমপির ২৪৮১ মামলা

রাজধানী ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ডিএমপির ২৪৮১ মামলা

নিজস্ব প্রতিবেদক

গত দুইদিনে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২৪৮১ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

শনিবার (২৯ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগে উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-মতিঝিল বিভাগে ২১ টি বাস, ২ টি ট্রাক, ৩০ টি কাভার্ডভ্যান, ১১০ টি সিএনজি ও ২৭৩ টি মোটরসাইকেলসহ সহ মোট ৫৩৯ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৩ টি বাস, ৩৫ টি ট্রাক, ১৫ টি কাভার্ডভ্যান, ২৮ টি সিএনজি ও ৪৩ টি মোটরসাইকেলসহ মোট ১৫৬ টি মামলা হয়েছে।

ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৪ টি বাস, ৯ টি ট্রাক, ২৭ টি কাভার্ডভ্যান, ৭৮ টি সিএনজি ও ২৯৪ টি মোটরসাইকেলসহ মোট ৪৮৩ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৫ টি বাস, ৯ টি ট্রাক, ১৪ টি কাভার্ডভ্যান, ১৫ টি সিএনজি ও ১৮৫ টি মোটরসাইকেলসহ মোট ২৮২ টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-গুলশান বিভাগে ২২ টি বাস, ৭ টি ট্রাক, ১৬ টি কাভার্ডভ্যান, ১৯ টি সিএনজি ও ১০৭ টি মোটরসাইকেলসহ মোট ২৪৮ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৪১ টি বাস, ১২ টি ট্রাক, ১৯ টি কাভার্ডভ্যান, ৫৪ টি সিএনজি ও ১৪৬ টি মোটরসাইকেলসহ মোট ৩৮৮ টি মামলা হয়েছে।

ট্রাফিক-রমনা বিভাগে ১৬ টি বাস, ১ টি ট্রাক, ১১ টি কাভার্ডভ্যান, ১৮ টি সিএনজি ও ৮৯ টি মোটরসাইকেলসহ মোট ২০২ টি মামলা হয়েছে।

ট্রাফিক-লালবাগ বিভাগে ১০ টি বাস, ৫ টি ট্রাক, ৩ টি কাভার্ডভ্যান, ১৮ টি সিএনজি ও ১২৯ টি মোটরসাইকেলসহ মোট ১৯৯ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৬০৬ টি গাড়ি ডাম্পিং ও ৩৮৪ টি গাড়ি রেকার করা হয়েছে।

গত বৃহস্পতিবার ও শুক্রবার ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com