যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

পুরান ঢাকার আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয়েছে: ফায়ার সার্ভিস

পুরান ঢাকার আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয়েছে: ফায়ার সার্ভিস

মোঃ শহিদুল হক মিন্টু

চকবাজারে একটি তিন তলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কর্মীদের বেশ বেগ পেতে হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা বিভাগের উপ-পরিচালক ছালেহ উদ্দিন।

সোমবার (১ ডিসেম্বর) রাতে আগুন নিয়ন্ত্রণে আসার পর সাংবাদিকদের কাছে এসব কথা জানান তিনি।

 

তিনি বলেন, ‘আমরা বিকেল ৪টা ৪২ মিনিটে খবর পাই। সঙ্গে সঙ্গে লালবাগ পরে আরও হাজারীবাগ, পলাশী ও সিদ্দিকবাজার থেকে আটটি ইউনিট আসে। আমরা বড় একটি পানিবাহী গাড়ি নিয়ে আসলেও সেটি পৌছাতে পারেনি।’

তিনি আরও বলেন, ‘যে ভবনে আগুন লেগেছে সেটার কোনদিক দিয়ে প্রবেশ করা হতো কেউ বলতে পারছে না। এজন্য আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। আমরা তিনটা ভবনে উঠে আগুন নেভাতে পানি ছিটিয়ে নিয়ন্ত্রণে এনেছি। আগুন এখন সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে। এরপর আমরা ভেতরে ঢুকবো। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা নেই।

 

তিনি জানান, সেই এলাকার ভবনগুলো কোন শ্রেণীর মধ্যেই পড়ে না। কিছু টিন, কিছু পাকা, কিছু সেমিপাকা। এক ভবন থেকে আরেক ভবনে যে যাব সেই সিঁড়িতেই আগুন ছিল। ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয়েছে। আগুন লাগা ভবনের পাশের ভবনগুলোতে গোডাউন ও ওয়ার্কশপ ছিল।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com