যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

মেট্রোর ছাদে ২ কিশোর, চলাচল বন্ধ

মেট্রোর ছাদে ২ কিশোর, চলাচল বন্ধ

মোঃ শহিদুল হক মিন্টু

বিদ্যুৎচালিত দ্রুতগতির গণপরিবহন মেট্রো ট্রেনের ছাদে দুই যাত্রী উঠে পড়ায় ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ আছে।

রোববার (৩০ নভেম্বর) রাত ৮টা ৪০ মিনিটের দিকে বিষয়টি জানিয়েছেন এমআরটি লাইন-৬ এর উপ-প্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী।

 

তিনি জানান, বাংলাদেশ সচিবালয় স্টেশনে মেট্রো ট্রেনের ছাদের ওপর দুই কিশোর উঠে পড়ায় ট্রেন চলাচল সাময়িক বন্ধ আছে। সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

কয়টা থেকে ট্রেন চলাচল বন্ধ আছে সেটি তিনি জানাতে পারেননি। তবে মেট্রো যাত্রীদের অভিযোগ প্রায় ৪০ মিনিটের মতো মেট্রো চলাচল বন্ধ রয়েছে।

এ নিয়ে ফেসবুক গ্রুপ ট্রাফিক অ্যালার্টে ভুক্তভোগী যাত্রীরা নানা পোস্ট দিয়েছেন।

এমন এক পোস্টে শরীফ হোসাইন লিখেছেন, ‌‘ফার্মগেট থেকে বিজয় সরণির মাঝ বরাবর মেট্রোরেলে থমকে আছি, ঘোষণা ভেসে আসছে— শান্ত থাকুন, আতঙ্কিত হবেন না।’

ওই পোস্টের নিচে অনেকেই কমেন্টে যাত্রা নিয়ে ভোগান্তি এবং বিভিন্ন স্টেশনে আটকে থাকার কথা জানিয়েছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com