নিজস্ব প্রতিবেদক
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারী দাবি আদায় বাংলাদেশ ১৭-২০ গ্রেড উদ্যোগে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।
মহাসমাবেশে বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতি কেন্দ্রীয় কমিটি সভাপতি রফিকুল আলম বলেন, ‘প্রতি পাঁচ বছর অন্তর বাজার মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির কথা থাকলেও ২০১৫ সালের পর এ দেশে সরকারি কর্মচারীদের কোনো বেতন বৃদ্ধি হয়নি। অন্যদিকে গত ১০ বছরে নিত্যপণ্যের মূল্য বহুগুণ বৃদ্ধি পেয়েছে, এই মূল্য বৃদ্ধির সঙ্গে খাপ খেয়ে চলতে পারছেন না সরকারি কর্মচারীরা। বিভিন্ন সংগঠনের নামে পে-স্কেল বাস্তবায়নের জন্য তারা আন্দোলন সংগ্রাম করে আসছেন।’
অন্তর্বর্তী সরকার পে-স্কেল বাস্তবায়নের উদ্দেশ্যে নবম পে-কমিশন গঠন করলেও সম্প্রতি অর্থ উপদেষ্টা আগামী সরকার পে-স্কেল বাস্তবায়ন করবেন বলে সরকারি কর্মচারীদের মনে আগুন ধরিয়ে দেন।
বর্তমান অন্তর্বর্তী সরকারকেই এবং জাতীয় নির্বাচনের তপশিল ঘোষণার আগে বৈষম্যমুক্ত নবম পে-স্কেল আগামী ১ জানুয়ারি থেকে বাস্তবায়নের দাবি জানান রফিকুল আলম।
বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতি কেন্দ্রীয় কমিটি সভাপতি জনাব রফিকুল আলম ও সাধারণ সম্পাদক জনাব শাহজাহান সিরাজ সম্রসট এর নেতৃত্বে বিভিন্ন জেলার শত শত কর্মচারী নিয়ে মহা সমাবেশে যোগদান করেন এতে উপস্থিত ছিলেন অত্র সংগঠনের গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম খান চট্টগ্রাম বিভাগের সভাপতি জনাব শরিফ উল্লাহ বরিশাল বিভাগের সভাপতি আবদুল লতিফ ঠাকুরগাঁও জেলার সভাপতি দেলোয়ার হোসেন কিশোর গন্জ জেলার সভাপতি বাচ্চু খান চাদপুর জেলার সাধারণ সম্পাদক শামসুজ্জামান কুড়িগ্রাম জেলায় সাধারণ সম্পাদক আল মামুন সহ আর কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দরাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কর্মচারীদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন।
বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী হাজার হাজার কর্মচারীসহ বিভিন্ন দপ্তরের লক্ষাধিক কর্মচারী মহাসমাবেশে অংশগ্রহণ করেন।
মহাসমাবেশে অন্যদের মধ্যে বি-বাড়ীয়া জেলার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নেত্রকোণা জেলার সাধারণ সম্পাদক জনাব সিরাজুল ইসলাম মুন্সি গন্জ্ব জেলার সভাপতি মোহাম্মদ আলী সহ ঢাকা মহানগরের বিভিন্ন ইউনিট কমিটির নেতৃবৃন্দরা প্রমুখ বক্তব্য দেন।
Leave a Reply