শিরোনাম :
ঢাকাস্থ তাড়াইল বিএন পি ঐক্য ফোরাম এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা। লামায় পুলিশের অভিযানে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র সহ সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার আটোয়ারীতে সরকারি সেবা প্রাপ্তিতে অনগ্রসরদের অধিকতর অন্তর্ভুক্তি শীর্ষক কর্মশালা নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলে অভিযান ও জরিমানা  চট্টগ্রামের সাম্প্রদায়িক উত্তেজনা বাড়াতে পরিকল্পিত অগ্নিকাণ্ড- ডিআইজি মৌলভীবাজারে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত মৌলভীবাজারে দুইশ বছরের ঐতিহ্যবাহী মাছের মেলা অনুষ্ঠিত  পাবনায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই, আটক ১ রাজধানীর রিক্সা-ভ্যান-অটোচালকদের সঙ্গে মতবিনিময় করলেন তারেক রহমান
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

প্রেসক্লাবের সামনে মানুষের ভালোবাসা ও দোয়ায় খালেদা জিয়া সুস্থ হবেন: ফারুক

প্রেসক্লাবের সামনে মানুষের ভালোবাসা ও দোয়ায় খালেদা জিয়া সুস্থ হবেন: ফারুক

নিজস্ব প্রতিবেদক;
দেশের মানুষের ভালোবাসা ও দোয়ায় অসুস্থ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।

সোমবার (৮ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয় বাস্তুহারা দলের উদ্যোগে আয়োজিত বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

 

ফারুক বলেন, এদেশের মানুষ বেগম খালেদা জিয়ার প্রতি যে ভালোবাসা দেখিয়েছে, আমরা সত্যিই আপ্লুত। মানুষের ভালোবাসা ও দোয়ায় বেগম জিয়া অবশ্যই সুস্থ হয়ে উঠবেন, ইনশাল্লাহ। এই সংকটের সময়ে দেশ ও গণতন্ত্রের জন্য তার উপস্থিতি অত্যন্ত জরুরি।

তিনি আরও বলেন, আগামী ফেব্রুয়ারিতে অন্তর্বর্তীকালীন সরকার যে নির্বাচনের ঘোষণা দিয়েছে, সেখানে যেন বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে দেশের মানুষের দ্বারে দ্বারে ভোট চাইতে পারেন, এর জন্য সবাই দোয়া করবেন।

 

ফারুক বলেন, স্বৈরাচার এরশাদের শাসনামলে আইন-শৃঙ্খলা বাহিনীর রক্তচক্ষুকে উপেক্ষা করে বেগম জিয়া দীর্ঘ ৯ বছর সংগ্রাম চালিয়ে এরশাদের পতন ঘটিয়েছিলেন। এরপরও জিয়া পরিবারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র হয়েছে, কিন্তু কোনো ষড়যন্ত্রই মাথা নত করতে পারেনি।

বিএনপিকে ভাঙার বহু চেষ্টা অতীতেও হয়েছে উল্লেখ করে ফারুক বলেন, মইনুদ্দিন-ফখরুদ্দিন সরকার বিএনপিকে চিরতরে বিদায় করে কিংস পার্টি তৈরি করতে চেয়েছিল, কিন্তু বেগম খালেদা জিয়ার আপসহীনতার কাছে তারা পরাজিত হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দল এখন আগের চেয়ে বেশি ঐক্যবদ্ধ বলেও মন্তব্য করেন তিনি। বলেন, ১০ হাজার কিলোমিটার দূর থেকেও তারেক রহমান নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখেছেন। শেখ হাসিনার শাসনামলে নানা জুলুম-নির্যাতনের মধ্যেও বিএনপি নেতাকর্মীরা তার নেতৃত্বে লড়াই চালিয়ে যাচ্ছে।

দোয়া মাহফিলে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ডক্টর আনিসুল আউয়াল সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সিরাজুল সঞ্চালনা করেন। এতে আরও উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আলমগীর হোসেন, বিএনপি নেতা খন্দকার আকবার হোসেন বাবলুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com