শিরোনাম :
চট্টগ্রামে মেডিকেল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, অপমৃত্যুর মামলা এনসিপিতে যোগ দিচ্ছেন ওয়ারিয়র্স অব জুলাইয়ের ৪ হাজার সদস্য সিলেট শাহজালালের মাজারের ওরসে প্রধানমন্ত্রীর উপহার সংসদের আমলাদের শাসক নয়, বরং সেবকের ভূমিকায় অবতীর্ণ হতে হবে: স্পিকার পশ্চিমবঙ্গে তৃণমূলের হেভিওয়েট প্রার্থীরা কে কার কাছে হারলেন, জিতলেন কারা সিলেটে সাংবাদিককে জড়িয়ে মিথ্যা প্রচারণার অভিযোগ, থানায় সাধারণ ডায়েরি পশ্চিমবঙ্গের আনন্দবাজারের চোখে ৮ কারণে মমতার পতন গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইয়াবাসহ যুবক আটক, পলাতক ১ কালীগঞ্জে সমবায় সমিতি লিঃ এর ৪০ তম বার্ষিক সাধারণ সভার বক্তব্য রাখেন একেএম ফজলুল হক মিলন (এমপি) আলীকদমের দুর্গম পাহাড়ে টিকাদান ও চিকিৎসা ক্যাম্পেইন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

গাইবান্ধায় প্রকাশ্যে কোপে যুবকের কব্জি বিচ্ছিন্ন: ৫ জন গ্রেফতার

গাইবান্ধায় প্রকাশ্যে কোপে যুবকের কব্জি বিচ্ছিন্ন: ৫ জন গ্রেফতার

গাইবান্ধা জেলা প্রতিনিধি,

জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে বাংলাদেশের গাইবান্ধা সদর উপজেলায় সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে এক ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে।

ধারালো অস্ত্রের কোপে রুবেল মিয়া (২৫) নামে এক যুবকের ডান হাতের কব্জি প্রকাশ্যে বিচ্ছিন্ন করে দিয়েছে একদল দুর্বৃত্ত। এ ঘটনায় পুলিশ দ্রুত অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেছে।

 

রুবেল মিয়া গাইবান্ধা পৌরসভার মহুরি পাড়ার বাসিন্দা ও ব্যবসায়ী মোকাব্বর মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৫টার দিকে রুবেল মিয়া মোশারফ নামে এক বন্ধুর সঙ্গে দেখা করতে সদর উপজেলার শাপলা মিল এলাকায় যান। স্থানীয় বাবু মিয়ার সঙ্গে মোশারফদের জমিজমা নিয়ে পুরোনো বিরোধ ছিল। এই বিরোধের জেরে মোশারফ ও রুবেলের ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কোপানো হলে মুহূর্তেই রুবেলের ডান হাতের কব্জিটি বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর হামলাকারীরা তার শরীরের বিভিন্ন স্থানে আরও আঘাত করে তাকে রক্তাক্ত করে।

আহত রুবেলকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় দ্রুত তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হামলায় রুবেলের বন্ধু মোশারফ রহমানও আহত হয়েছেন।

রুবেলের বাবা মোকাব্বর মিয়া এই নির্মম হামলার জন্য দায়ী ব্যক্তিদের কঠোর শাস্তি দাবি করেছেন।

 

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করেছে। বিচ্ছিন্ন কব্জিটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় রুবেলের বাবা থানায় লিখিত অভিযোগ করেছেন এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com