যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রবি’র মাঠকর্মীদের জন্য পরিবেশ-বান্ধব ‘সুপার বাইক’

রবি’র মাঠকর্মীদের জন্য পরিবেশ-বান্ধব ‘সুপার বাইক’

মোঃ শহিদুল হক মিন্টু

রবি’র পরিবেশ-বান্ধব ই-বাইক চালু, গ্রামীণ সেবায় কার্বন নিঃসরণ হ্রাস।
রবি আজিয়াটা পিএলসি গ্রামীণ এলাকায় ডিজিটাল সেবার সম্প্রসারণ এবং টেকসই সবুজ যাতায়াত নিশ্চিত করতে পরিবেশবান্ধব ‘রবি সুপার বাইক’ চালু করেছে।

টেলিকম কোম্পানিটি জানিয়েছে, সারাদেশে থানা ও ইউনিয়ন পর্যায়ের ফিল্ড অফিসাররা এই বৈদ্যুতিক বাইক (ই-বাইক) ব্যবহার করবেন। এর ফলে তারা দ্রুত, কার্যকর এবং পরিবেশবান্ধব উপায়ে গ্রাহকদের কাছে সেবা পৌঁছে দিতে সক্ষম হবেন।

 

এই উদ্যোগটি জাতিসংঘের টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনের লক্ষ্যে গৃহীত হয়েছে। জীবাশ্ম জ্বালানিচালিত মোটরসাইকেল থেকে কার্বন নিঃসরণ হলেও, বৈদ্যুতিক বাইকে সেই ঝুঁকি নেই। এটি পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একইসঙ্গে, এই প্রকল্পটি গ্রামীণ এলাকায় নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং ডিজিটাল সচেতনতা বৃদ্ধিতেও সহায়তা করবে।

রবি আজিয়াটা পিএলসি’র চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ বলেন ‘রবি সুপার বাইক আমাদের টেকসই মোবিলিটি নিশ্চিত করা এবং দেশের গ্রামীণ অঞ্চলে সেবা প্রদানকে আরও শক্তিশালী করার যাত্রায় এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পরিবেশবান্ধব এই ই-বাইকগুলোর মাধ্যমে আমরা কার্বন নিঃসরণ কমানোর পাশাপাশি দূর-দূরান্তের গ্রাহকদের কাছে আরও দ্রুত, নির্ভরযোগ্য ও কার্যকর সেবা পৌঁছে দিতে সক্ষম হচ্ছি। উদ্ভাবন, পরিবেশের প্রতি দায়িত্বশীলতা এবং দেশের প্রতিটি কমিউনিটিকে ডিজিটাল সেবার আওতায় আনাই রবির মূল লক্ষ্য এই উদ্যোগ সেই প্রতিশ্রুতিরই বাস্তব রূপ।’

রবি সুপার বাইকে রয়েছে মাঠকর্মীদের দৈনন্দিন কাজকে আরও সহজ করার নানা সুবিধা। এতে আছে কনভার্টেবল কার্গো বক্স, রবি ব্র্যান্ডের ছাতা, ফোল্ডেবল টুল, মোবাইল ও ল্যাম্প চার্জিং সুবিধাসহ ইউএসবি পোর্ট, জনসচেতনতা বাড়াতে অডিও হ্যান্ড মাইক ইত্যাদি। নিরাপত্তা ও কার্যক্রম তদারকি বাড়াতে রয়েছে ফেস রিকগনিশন বাইক আনলক সিস্টেম, জিও-ফেন্সিং এবং রিয়েল-টাইম মুভমেন্ট ট্র্যাকিংয়ের মতো উন্নত সুবিধা।

পরিবেশবান্ধব যানবাহনে বিনিয়োগের মাধ্যমে রবি শুধু কার্বন নিঃসরণই কমাচ্ছে না, বরং দেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলে সেবা পৌঁছে দেওয়ার সক্ষমতাও উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তুলছে। প্রযুক্তি, উদ্ভাবন ও সবুজ উদ্যোগের সমন্বয়ে ‘রবি সুপার বাইক’ গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং স্মার্ট বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com