শিরোনাম :
অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মায়ের ইন্তেকাল বেসরকারি বিশ্ববিদ্যালয়কে স্বাধীনতা দিতে চাই, তবে ‘জঙ্গি কারখানা’ নয়: শিক্ষামন্ত্রী পশ্চিমবঙ্গ হার মানছেন না মমতা, দেবেন না ইস্তফা, কী বলছে ভারতের সংবিধান উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে এআরও নেতা নিহত ৪৫ দিনেই বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের জন্য ‘জমি’ দেবে বিজেপি: এনডিটিভি মদন শিশু ধর্ষণের মামলায় অভিযুক্ত সেই শিক্ষক গ্রেপ্তার সড়ক যোগাযোগ নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী খোকসায় ভ্যানচালকের লাশ উদ্ধার কম সময়ে ধান উৎপাদনের জাত উদ্ভাবন নিয়ে আলোচনা চলছে: কৃষিমন্ত্রী টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে অষ্টম স্থানে বাংলাদেশ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

হবিগঞ্জ বস্তার ভেতর থেকে ১০ বোতল ভারতীয় বিয়ার উদ্ধার, আটক ১

হবিগঞ্জ বস্তার ভেতর থেকে ১০ বোতল ভারতীয় বিয়ার উদ্ধার, আটক ১

হবিগঞ্জ জেলা প্রতিনিধি,

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ১০ বোতল ভারতীয় বিয়ার ও ১টি পালসার মোটরসাইকেলসহ শ্রাবণ তাঁতী (১৭) নামে একজনকে আটক করেছে।

সোমবার (৮ডিসেম্বর) দিবাগত রাতে এসব তথ্য নিশ্চিত করেন হবিগঞ্জ ব্যাটালিয়নের (বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।

 

আটক শ্রাবণ জেলার মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এলাকার বাসিন্দা।

হবিগঞ্জ ব্যাটালিয়নের (বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, সোমবার সন্ধ্যায় জেলার মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া বিওপির একটি টহলদল সীমান্তের শূন্য লাইন হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তেলিয়াপাড়া চা বাগানের ১০ নম্বর সেকশন নামক এলাকায় নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় সন্দেহজনক বস্তাসহ একটি মোটরসাইকেল রাস্তার পার্শ্বে দেখে তাৎক্ষণিকভাবে তল্লাশি করে। এসময় বস্তার ভেতর লুকানো ১০ বোতল ভারতীয় বিয়ার ও মোটরসাইকেলসহ শ্রাবণ তাঁতীকে আটক করা হয়।

 

আটক করা ভারতীয় বিয়ার ও মোটরসাইকেলসহ আসামিকে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে মাধবপুর থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি অন্যান্য চোরাকারবারি ও মাদক পাচারকারি চক্রকে শক্ত হাতে দমন এবং আটক করতে বিজিবির গোয়েন্দা কার্যক্রম অব্যাহত আছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com