শিরোনাম :
প্রান্তিক জনগোষ্ঠীকে পেছনে রেখে উন্নয়ন সম্ভব নয়: প্রতিমন্ত্রী পিরোজপুর একসঙ্গে তিন কন্যাসন্তানের জন্ম, অসহায় পরিবারের পাশে প্রতিমন্ত্রী নরসিংদীর কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, যুবক গ্রেপ্তার দেশের স্বার্থবিরোধী একটি চক্র এখনো সুযোগের অপেক্ষায়: প্রধানমন্ত্রী নেত্রকোণা স্ত্রীর হাত-পায়ের রগ কাটার অভিযোগে স্বামী আটক, বললেন ‘অতিষ্ঠ হয়ে করেছি’ নারায়ণগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত বৈশাখী অনুষ্ঠানে ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে : ডিসি মো:রায়হান কবির বার কাউন্সিল নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করেনি: আইনমন্ত্রী ২০২৬ সালের বার কাউন্সিলের নির্বাচন স্থগিত টাঙ্গাইলে পাম্পে বোতলে তেল বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তা মিরসরাইয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও মূল্য না থাকায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

শুভশ্রী তোপের মুখে মেসির সঙ্গে ছবি পোস্ট করে

শুভশ্রী তোপের মুখে মেসির সঙ্গে ছবি পোস্ট করে

বিনোদন ডেস্ক :

গত শনিবার বিশ্ব ফুটবলের বিস্ময় মানব মেসিকে দেখতে কলকাতার যুবভারতী স্টেডিয়ামে ঢল নেমেছিল দর্শকের। মেসির আগমে কানায় কানায় পূর্ণ ছিল সল্ট লেক স্টেডিয়াম। তবে আশাহাত হয়ে ফিরতে হয়েছিল মেসিভক্তদের। কারণ, সল্ট লেকের মাঠে মেসি প্রবেশ করার পর তাঁকে ঘিরে ছিল কয়েক নেতা, মন্ত্রী, শোবিজ তারকা। এর ফলে গ্যালারির দর্শকরা মেসিকে ঠিকভাবে দেখতেই পারছিল না। কিন্তু নেতা, মন্ত্রী ও তারকাদের সঙ্গে মেসির ছবিতে, সয়লাব সোশ্যাল মিডিয়া।

এ তালিকায় আছেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। তার একগুচ্ছ ছবি ভেসে বেড়াচ্ছে নেটদুনিয়া। যা নিয়ে শুরু হয়েছে জোর সমালোচনা। সামাজিক মাধ্যমে অভিনেত্রীকে নিয়ে ট্রোল করার ঘটনা নজর এড়ায়নি তার স্বামী ও পরিচালক রাজ চক্রবর্তীর। আজ সোমবার (১৪ ডিসেম্বর) সমালোচনা জবাব দিয়ে নিজের ফেসবুকে লিখেছেন, ‘গতকাল যুব ভারতী ক্রীড়াঙ্গনের অরাজকতা অনভিপ্রেত। এটা ফুটবল এবং ফুটবলপ্রেমী বাঙালির অসম্মান। এই অরাজকতার সম্মুখীন আমরা আগেও হয়েছি ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচে। তারপরও কেন এত বড় ইভেন্টের কাঠামোগত সচেতনতায় ফাঁক থেকে গেল। আয়োজকেরা কি মেসির জনপ্রিয়তা সম্পর্কে অবগত ছিলেন না? আমি অবশ্যই চাইবো দোষীরা শাস্তি পাক। গতকাল বাঙালির আবেগ আহত হয়েছে?’

রাজ যোগ করেন, ‘গতকালের অনুষ্ঠানে অনেকের মধ্যে আমন্ত্রিত ছিলেন বাংলা ফিল্‌ম ইন্ডাস্ট্রির তরফে শুভশ্রী গাঙ্গুলী। এই অরাজকতার মাঝে নিজের উপস্থিতির খেসারত দিতে হচ্ছে তাঁকে। ওঁর অপরাধ সোশ্যাল মিডিয়ায় মেসির সঙ্গে ছবি পোস্ট করা। যেখানে হাজার হাজার মানুষ দাম দিয়ে টিকিট কিনে নিজের স্বপ্নের নায়ককে একবারের জন্য দেখতে পাননি। প্রতারিত হলেন, বঞ্চিত হলেন, তাদের এই ক্ষোভ আসবেই। কিন্তু কিছু রাজনৈতিক নেতা, যারা গোটা ঘটনার আগে পরে না থেকেও মন্তব্য ছুড়ছেন, ‘একজন সিনেমার নায়িকার ওখানে থাকার কী দরকার?’

রাজনৈতিক নেতাদের সমালোচনার জবাব দিয়ে রাজ লিখেছেন, ‘তাঁদের উদ্দেশ্যে বলি, ‘শুভশ্রী গাঙ্গুলীকে কতটুকু চেনেন আপনারা? অভিনেত্রী বলে তিনি মেসির ভক্ত হতে পারেন না? একজন মানুষের লিঙ্গ, পেশা, সম্পর্কের নিরিখে একাধিক সামাজিক পরিচয় থাকে। ঠিক তেমনই শুভশ্রী মা, কখনও বোন-স্ত্রী-অভিনেত্রী-বন্ধু, কখনও আবার কারো ভক্ত সব কিছুর ওপর তিনি একজন মানুষ। কিন্তু এক্ষেত্রে মানবিকতার সমস্ত পরিসীমা পেরিয়ে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীকে টার্গেট করে মিম তৈরি করছেন, ট্রোল করছেন এবং রাজনৈতিক নেতারা প্রচলিত গল্পের বাইরে ভিন্ন গল্প তৈরি করছেন।

রাজ আরও লিখেছেন, ‘গতকাল মাঠে মিডিয়ার অনেক মানুষ উপস্থিত ছিল। তারা কী করছিলেন? তারাই বা আড়ালে থেকে যাচ্ছেন কেন? এদিকে পরিচিত মুখ বলে একজন অভিনেত্রীর শারীরিক গঠন থেকে, তিনি বিধায়কের স্ত্রী, তাঁর সন্তান-পরিবার সবকিছু সমালোচনায় বিষয় হয়ে উঠছে কেন? তিনি একজন নারী বলে? বাংলা ইন্ডাস্ট্রির অভিনেত্রী বলে যদি কোনো বলিউডের পরিচিত মুখ থাকতেন, তাহলে আপনাদের ন্যারেটিভ এমনই হতো?’

জনপ্রিয় এ পরিচালক আরও লিখেছেন, ‘গতদিনের অরাজকতা বাংলার অপমান। বাঙালির অপমান। আমাদের উচিত কালকের ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়া। আগামীকে শুধরাতে গেলে আমাদের সবার একসাথে শেখা প্রয়োজন। আলোচনা সমালোচনায় সমাধান উঠে আসুক। ট্রোল কালচারে নয়।’

সবশেষে রাজ লিখেছেন, ‘শুভশ্রী একজন শক্তিশালী নারী এবং আমি জানি তুমি কতটা শক্তিশালী! আমি তোমাকে ভালোবাসি। জীবন আমাদের যেখানেই নিয়ে যাক না কেন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি সর্বদা তোমার পাশে থাকব।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com