যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজধানীর নয়াপল্টনে শোকাতুর নেতাকর্মীদের ঢল, চলছে কোরআনখানি

রাজধানীর নয়াপল্টনে শোকাতুর নেতাকর্মীদের ঢল, চলছে কোরআনখানি

নিজস্ব প্রতিবেদক:
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর থেকেই নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জড়ো হচ্ছেন হাজার হাজার নেতাকর্মী। প্রিয় নেত্রীর বিদায়ে পুরো কার্যালয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সকাল থেকেই নেতাকর্মীদের মধ্যে কান্নার রোল পড়ে যায়; কেউ অঝোরে কাঁদছেন, আবার কেউ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছেন প্রিয় নেত্রীর স্মরণে।

বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মঙ্গলবার সকাল ১০টা থেকে দলীয় কার্যালয়ের নিচতলায় জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে পবিত্র কোরআনখানি শুরু হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, বুধবার জানাজার আগ পর্যন্ত এই কোরআনখানি চলবে। শোকের প্রতীক হিসেবে ইতোমধ্যে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়েছে এবং দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

সরেজমিন দেখা যায়, রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ব্যানার ও শোকবার্তাসহ নয়াপল্টনে আসছেন নেতাকর্মীরা। কেউ কার্যালয়ের সামনে আবার কেউ রাস্তার ওপর অঝোরে কাঁদছেন। আবার কেউ কেউ নীরবে নিভৃতে দাঁড়িয়ে কাঁদছেন। এ সময় চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ কেন্দ্রীয় নেতারা কার্যালয়ে উপস্থিত হন।

নয়াপল্টনে উপস্থিত নেতাকর্মীরা খালেদা জিয়ার মৃত্যুর জন্য শেখ হাসিনাকে দায়ী করে তার ফাঁসি দাবি করছেন। শরীফ উদ্দিন নামের বিএনপির একজন কর্মী বলেন, “শেখ হাসিনা বিনা অপরাধে খালেদা জিয়াকে বছরের পর বছর কারাগারে আটকে রেখেছে। সেখানে খাবারের সঙ্গে স্লো পয়জনিংয়ের মাধ্যমে খালেদা জিয়াকে দুর্বল করে দিয়েছে। যার ফলে আজকের এই দিন আমাদের দেখতে হচ্ছে।”

সাইফুল ইসলাম নামের ছাত্রদলের একজন কর্মী বলেন, “আমরা একজন আপসহীন নেত্রী হারালাম। যিনি দেশের জন্য তার সর্বোচ্চটুকু ত্যাগ শিকার করেছেন। তার মতো এমন দেশপ্রেমিক কেউ ছিল না। তিনি ছিলেন অতুলনীয়। আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন এই দোয়া সবসময়।”

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে অন্তর্বর্তী সরকার আগামীকাল বুধবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এছাড়া বুধবার সারা দেশে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

আগামীকাল বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে মরহুমার জানাজা অনুষ্ঠিত হবে।

এদিকে বিএনপি দলীয়ভাবে সাত দিন দেশব্যাপী শোক পালনের ঘোষণা দিয়েছে। মঙ্গলবার সকালে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে দলীয় কার্যালয়গুলোতে কালো পতাকা উত্তোলন, নেতাকর্মীদের কালো ব্যাজ ধারণ এবং দোয়া মাহফিল।

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন রাজনীতিতে ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিত বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন চিকিৎসারত দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসনের এই প্রয়াণে দেশের রাজনীতিতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। বেগম খালেদা জিয়ার মৃত্যু শুধু একটি রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি নয়, বরং একটি যুগের অবসান। গণতন্ত্র, জাতীয় সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষার সংগ্রামে তিনি ছিলেন দৃঢ় ও আপসহীন এক নেত্রী। এই রাজনীতিকের চলে যাওয়ায় রাজনীতির ময়দান হারালো এক শক্তিশালী ও প্রভাবশালী কণ্ঠস্বর।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com