শিরোনাম :
পটুয়াখালী রমজানজুড়ে হাসপাতালে রোগীর স্বজনদের সেহরি খাওয়াবেন যুবদল নেতা মাদারীপুর রমজানে খাদ্যের দাম বৃদ্ধি করায় দুই ব্যবসায়ীকে জরিমানা পঞ্চগড়ের বোদা’য় টিসিবির তেলের কার্টুনে মিলল পানিভর্তি বোতল। নোয়াখালীতে আওয়ামী লীগ কার্যালয়ে ব্যানার টানানোর ঘটনায় ৫ কর্মী গ্রেফতার ফরিদপুরে আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন নারায়ণগঞ্জে মূল্য তালিকা না থাকায় তিন দোকানিকে জরিমানা সচিবালয়ে থানার ওসির ফোন যেন মন্ত্রীর কাছে না আসে: স্বরাষ্ট্রমন্ত্রী দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী পবিত্র রমজানে পণ্য মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: ইশরাক হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে কার্যক্রম শুরুর ঘোষণা
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজধানীর গ্যাসের ভয়াবহ সংকট অবৈধ সংযোগে ‘সিস্টেম লস’, ভারসাম্যহীন তিতাস

রাজধানীর গ্যাসের ভয়াবহ সংকট অবৈধ সংযোগে ‘সিস্টেম লস’, ভারসাম্যহীন তিতাস

জ্যেষ্ঠপ্রতিবেদক:
ফাইল ছবি
• চুলা জ্বালানোই দায়, রান্না করতেই দিনের অর্ধেক সময় ব্যয়
• তিতাসের চাহিদা ১৯০০-২০০০ মিলিয়ন ঘনফুট গ্যাস, পাচ্ছে ১৫০০ মিলিয়ন ঘনফুট
• ঢাকায় আবাসিক গ্রাহকদের চাহিদা ৬০ মিলিয়ন ঘনফুট
• ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত ৭৪,০২৫টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন
• অবৈধ সংযোগ বিচ্ছিন্নে কাজ চলছে: জ্বালানি উপদেষ্টা
• চুরি ঠেকাতে ব্যর্থ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান

ঢাকায় আবারও তীব্র আকার ধারণ করেছে গ্যাস সংকট। বাসাবাড়িতে ঠিকমতো রান্না করা সম্ভব হচ্ছে না। দিনের বেশিরভাগ সময় চুলায় গ্যাসের চাপ না থাকায় দুর্ভোগে পড়েছেন নগরবাসী, বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলোর অবস্থা নাজুক। ঘণ্টার পর ঘণ্টা চুলা জ্বালিয়ে রেখেও রান্না সম্ভব হচ্ছে না।

 

গ্যাস বিতরণ ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, এ সংকটের অন্যতম কারণ ‘সিস্টেম লস’। গ্যাস বিতরণ ব্যবস্থায় অবৈধ সংযোগ ও লিকেজের কারণে উল্লেখযোগ্য পরিমাণ গ্যাস অপচয় হচ্ছে, যার সরাসরি প্রভাব পড়ছে বৈধ গ্রাহকদের ওপর। নিয়মিত বিল পরিশোধ করেও অনেক গ্রাহক প্রয়োজন অনুযায়ী গ্যাস পাচ্ছেন না।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড বিভিন্ন সময়ে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালালেও বাস্তব পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি। অভিযান চলাকালীন কিছু অবৈধ লাইন বিচ্ছিন্ন করা হলেও অল্প সময়ের মধ্যেই আবার নতুন করে সংযোগ নেওয়ার অভিযোগ রয়েছে। এর সঙ্গে তিতাসের কিছু আসাধু কর্মকর্তা জড়িত থাকার অভিযোগ দীর্ঘদিনের। অবৈধ সংযোগে সিস্টেম লসে ভারসাম্যহীন অবস্থায় তিতাস। ঠিক কত সংখ্যক অবৈধ সংযোগ রয়েছে তার হিসাব মেলানোও অসম্ভব। কেননা অভিযান আর সংযোগ বিচ্ছিন্নের লুকোচুরি খেলায় প্রতিনিয়ত এ সংখ্যা পরিবর্তন হয়।

 

এদিকে, গ্যাস সংকটের কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় বিকল্প হিসেবে এলপিজি ব্যবহারের প্রবণতা বাড়ছে। তবে বাড়তি খরচের কারণে অনেক পরিবারই সেই বিকল্পে যেতে পারছে না। ফলে রান্না নিয়ে প্রতিদিনই অনিশ্চয়তায় পড়ছেন নগরবাসী।

বিশেষজ্ঞরা বলছেন, শুধু অভিযান নয়, গ্যাস বিতরণ ব্যবস্থায় আধুনিক প্রযুক্তির ব্যবহার, নিয়মিত মনিটরিং এবং অবৈধ সংযোগের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা না নিলে এ সংকট দীর্ঘস্থায়ী হবে। একই সঙ্গে সিস্টেম লস কমাতে কার্যকর সংস্কার জরুরি বলে মনে করছেন তারা। গ্যাস সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে রাজধানীর জনজীবনে নেতিবাচক প্রভাব আরও বাড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

খোঁজ নিয়ে দেখা গেছে, রাজধানীর বাড্ডা, মিরপুর, মোহাম্মদপুর, বাসাবো, উত্তরা, আরামবাগ, লালবাগ, যাত্রাবাড়ী, জুরাইন, শ্যামপুর, খিলগাঁওসহ বিভিন্ন এলাকায় গ্যাস সংকট চরমে পৌঁছেছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com