শিরোনাম :
ফিনালিসিমা অনিশ্চিত আর্জেন্টিনা-স্পেন মতবিরোধে আজই প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন, শেরপুর-৩ ও বগুড়া-৬ নির্বাচন ঢাকা ত্যাগ করলেন পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র ও তুরস্কের উদ্দেশে সাবেক অ্যাথলেট মিমু আর নেই রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে ভোটের কালি মোছার আগেই গাইবান্ধায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন রাজধানীর নদ্দায় আগুন ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের বন্ধ ২ ইউনিটের একটি চালু
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সিরাজগঞ্জ আখেরী মোনাজাতে শেষ হলো খাজা ইউনুস আলী এনায়েতপুরী (রঃ) ওরশ

সিরাজগঞ্জ আখেরী মোনাজাতে শেষ হলো খাজা ইউনুস আলী এনায়েতপুরী (রঃ) ওরশ

সিরাজগঞ্জ প্রতিনিধি
আখেরী মোনাজাতে হানাহানী মুক্ত সমৃদ্ধির বাংলাদেশের অগ্রগতিসহ বিশ্ব মানবতার মঙ্গল কামনা করে দেশ-বিদেশের লাখো-লাখো মুসুল্লীর আমিন-আমিন ধ্বন্নির মধ্যে দিয়ে উপমহাদেশের প্রখ্যাত ইসলাম প্রচারক সিরাজগঞ্জের হযরত শাহ সুফী খাজা বাবা ইউনুছ আলী এনায়েতপুরী (রঃ) ওরশ সমাপ্ত হয়েছে।

৩ দিনব্যাপী ১১১তম বাৎসরিক ওরশ রোববার সকালে দরবার শরীফের সাজ্জাদ্দানিশীন হুজুর হযরত খাজা গোলাম মেহেদীর পরিচালনায় আখেরী মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় খাজা এনায়েতপুরী (রঃ) এর আওলাদগণসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও অংশ নেন।

মোনাজাতে ইসলামের শান্তির বাণী ও রাসুলুল্লাহ (সাঃ)র সত্য তরিকা সমগ্র বিশ্বে ছড়িয়ে দেয়ার প্রত্যয়, ইসলামকে আদর্শ মেনে জীবন যাপনসহ মানবিকতা নিয়ে চলার কথা বলা হয়। এছাড়া সব রকম হিংসা বিদ্বেষ পরিহার করে ধর্মের বিধিবিধান মেনে চলার পাশাপাশি খাজা এনায়েতপুরী (রঃ)র শান্তি ও মানবিকতার পথ হৃদয়ে লালন করতে আদব, বুদ্ধি, মোহাব্বত ও সাহস অনুসরণের আহবান জানানো হয়।

বিশ্ব শান্তি মঞ্জিল এনায়েতপুর পাক দরবার শরীফে গত শুক্রবার হতে শুরু হওয়া এই ধর্মীয় মহাসমাবেশ হামদ্-নাথ, ঝিকির-আজগার, ধর্মীয় আলোচনা সভায় মুখোরিত ছিল পুরো এলাকা। খাজা ইউনুস আলী এনায়েতপুরী (রঃ) এর মাজার জিয়ারতসহ নানা আনুষ্ঠানিকতার পর শুরু হয় মোনাজাত। এতে ভারতের আসাম, এ দেশীয় বসবাসরত ইউরোপ, মধ্যপ্রাচ্য অন্যান্য দেশ সহ সারা দেশের প্রতিটি-জেলা ও উপজেলার ধর্মপ্রাণ লাখ-লাখ মুসুল্লীরা অংশ নেন।

পরে তাদের বিদায় দেয়া হলে বহর নিয়ে নিজ-নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন। আর এভাবেই সম্পন্ন হয় ২০২৬ সালের মহা পবিত্র ওরশ উপলক্ষে দেশের বৃহৎ ইসলামী মহাসমাবেশ।

উল্লেখ্য, মহান মুর্শিদ খাজা বাবা ইউনুছ আলী (রঃ) বাংলা ১৩৫৮ সনের ১৮ ফাল্গুন পরলোক গমন করেন। তার আদর্শে অনুপ্রাণীত হয়ে নেজবত ভুক্ত ভারত-বাংলার ১২ শতাধীক দরবার ও খানকা শরীফে একইভাবে ইসলামের শান্তির বাণী প্রচার করছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com