শিরোনাম :
জামালপুরে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ রয়েছে: ট্রাম্প মাগুরার ছাগলে শাক খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৮ দক্ষিণাঞ্চলে লেবাননে ইসরায়েলি হামলা, প্রাণ গেল দুই বাংলাদেশির ব্রাহ্মণবাড়িয়ায় তিন র‍্যাব সদস্যকে আটকে রেখে ডাকাত দলের মারধর সিলেটে কোরবানির পশুর চামড়া সংগ্রহ না করার সিদ্ধান্ত কওমি মাদরাসার আগামী ৬ মাসের মধ্যে ঢাকায় ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় মামলা হবে : ডিএমপি কমিশনার সচিবালয়ে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়’ লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক গুরুত্বপূর্ণ রুট হরমুজে ফের ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর কথা ভাবছেন ট্রাম্প
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

জামালপুরে ৩১ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

জামালপুরে ৩১ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

 

জামালপুর জেলা প্রতিনিধি।।

জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলার পাঁচটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী ৩১ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) সকালে সংশ্লিষ্ট আসনের প্রার্থী ও তাদের প্রতিনিধিদের উপস্থিতিতে প্রার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে নিজ নিজ প্রতীক তুলে দেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউসুপ আলী। গত মঙ্গলবার তিনজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করায় জেলার পাঁচটি আসনে স্বতন্ত্র প্রার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট ৩১ জন প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচনী প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।

জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে প্রতীক পেয়েছেন চারজন প্রার্থী। তারা হলেন – এম রশিদুজ্জামান মিল্লাত (বিএনপি), মুহাম্মদ নাজমুল হক সাঈদী (জামায়াতে ইসলামী), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো: আব্দুর রউফ তালুকদার (ইসলামী আন্দোলন বাংলাদেশ) এবং এ কে এম ফজলুল হক (জাতীয় পার্টি)।

জামালপুর-২ (ইসলামপুর) আসনে প্রতীক পেয়েছেন চারজন প্রার্থী। তারা হলেন- এ. ই সুলতান মাহমুদ বাবু (বিএনপি), মো: ছামিউল হক ফারুকী (জামায়াতে ইসলামী), সুলতান মাহমুদ সিরাজী (ইসলামী আন্দোলন বাংলাদেশ) এবং অর্ণব ওয়ারেস খান (স্বতন্ত্র প্রার্থী)।

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে প্রতীক পেয়েছেন নয়জন প্রার্থী। তারা হলেন- মো: মোস্তাফিজুর রহমান বাবুল (বিএনপি), মো: মজিবুর রহমান আজাদী (জামায়াতে ইসলামী), মীর সামসুল আলম লিপটন (জাতীয় পার্টি), ফিদেল নঈম (গণসংহতি আন্দোলন), মোহাম্মদ দৌলতুজ্জামান আনছারী (ইসলামী আন্দোলন বাংলাদেশ), লিটন মিয়া (গণঅধিকার পরিষদ) এবং ফারজানা ফরিদ (স্বতন্ত্র), সাদিকুর রহমান সিদ্দিকী শুভ (স্বতন্ত্র) ও শিবলুল বারী রাজু (স্বতন্ত্র)।

জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে প্রতীক পেয়েছেন ছয়জন প্রার্থী। তারা হলেন- মো: ফরিদুল কবীর তালুকদার (বিএনপি), মোহাম্মদ আব্দুল আওয়াল (জামায়াতে ইসলামী), মো: আলী আকবর (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মো: মাহবুব জামান জুয়েল (বাংলাদেশের কমিউনিস্ট পার্টি- সিপিবি), মো: ইকবাল হোসেন (গণঅধিকার পরিষদ) এবং মো: কবির হাসান (নাগরিক ঐক্য)।

জামালপুর-৫ (সদর) আসনে প্রতীক পেয়েছেন আটজন প্রার্থী। তারা হলেন- বিএনপির শাহ মো: ওয়ারেছ আলী মামুন (বিএনপি), মুহাম্মদ আব্দুস সাত্তার (জামায়াতে ইসলামী), সৈয়দ ইউনুছ আহাম্মদ (ইসলামী আন্দোলন বাংলাদেশ), শেখ মো: আক্কাস আলী (সিপিবি), আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম (বাংলাদেশ কংগ্রেস), মো: বাবর আলী খান (জাতীয় পার্টি- জেপি), মো: আমির উদ্দিন (জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি) এবং জাকির হোসেন (গণঅধিকার পরিষদ)।

প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণার পথ সুগম হলো। আগামীকাল থেকেই প্রার্থীরা নিজ নিজ এলাকায় প্রচার-প্রচারণায় নামবেন বলে জানা গেছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com