শিরোনাম :
একগুচ্ছ প্রস্তাব ব্যবসায়ীদের শিল্প খাত বাঁচাতে গভর্নরের কাছে নানা আয়োজনে পঞ্চগড়ে আর্ন্তজাতিক নার্স দিবস পালিত সিংগাইর সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত গোবিন্দগঞ্জের ক্রোড়গাছা দ্বিমুখী উচ্চ বালিকা বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন লালমাইয়ে কিশোর – কিশোরী ক্লাবের বার্ষিক ক্র‍ীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মৌলভীবাজারে মেডিকেল ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবীতে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত মৌলভীবাজারে ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ কালীগঞ্জে প্রবাসীর বাড়ীতে হামলা ও চাঁদা দাবী প্রধান শিক্ষিকার উদাসীনতায় এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি সিয়াম কাউয়াদিঘী হাওর পরিদর্শনে মৌলভীবাজার জেলা প্রশাসক
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নওগাঁ প্রতিশ্রুতি নয়, সমস্যার সমাধান চান ভোটাররা

নওগাঁ প্রতিশ্রুতি নয়, সমস্যার সমাধান চান ভোটাররা

নওগাঁ জেলা প্রতিনিধি,

নওগাঁ শহরের বড় সমস্যা যানজট।
নওগাঁ শহরের বড় সমস্যা যানজট। শহরটির বাসিন্দাদের দিনের একটা বড় সময় কাটে যানজটে। এছাড়াও ভাঙাচোরা রাস্তা, নর্দমাব্যবস্থা (ড্রেনেজ) বেহাল, জলাবদ্ধতাসহ নানা সমস্যা আর ভোগান্তি নিয়ে চলাচল করতে হয় শহরের বাসিন্দাদের। একেবারেই উন্নয়ন বঞ্চিত শহরটি। আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এসব সমস্যার কথা বলছেন স্থানীয় বাসিন্দারা।

আগামী ১২ ফেব্রুয়ারি এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আবার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ছুটে বেড়াচ্ছেন প্রার্থীরা। তবে ভোটাররা বলেছেন, এসব আশ্বাস নতুন নয়। আগের নির্বাচনগুলোতেও একই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কিন্তু বাস্তবে দীর্ঘ দিনেও সমস্যাগুলোর স্থায়ী কোনো সমাধান হয়নি। ফলে প্রতিশ্রুতির ওপর মানুষের আস্থা কমেছে। তাই এবারের নির্বাচনে শুধু প্রতিশ্রুতি নয়, ভোটাররা এমন প্রার্থীকেই বেছে নিতে চান যিনি সবার আগে এসব সমস্যার সমাধান করবেন।

 

নওগাঁ সদর উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত নওগাঁ-৫ আসন। এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে চুড়ান্ত প্রার্থীর সংখ্যা ৫ জন। তারা হলেন— বিএনপির প্রার্থী জাহিদুল ইসলাম ধলু, জামায়াতের প্রার্থী আ স ম সায়েম, সিপিবির শফিকুল ইসলাম, ইসলামী আন্দোলনের আব্দুর রহমান ও জাতীয় পার্টির আনোয়ার হোসেন।

প্রার্থীরা নেতা-কর্মীদের নিয়ে ঘরোয়া বৈঠক, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত থেকে কুশল বিনিময়ে করছেন। আনুষ্ঠানিক প্রচার শুরুর আগে থেকেই এইসব সমস্যা সমাধানের আশ্বাস দিচ্ছেন প্রার্থীরা।

পৌর বাসিন্দা রবিউল ইসলাম বলেন, নওগাঁ একটি পুরোনো শহর। এখানকার সড়ক অপ্রশস্ত। সড়ক বাড়েনি; কিন্তু যানবাহন বেড়েছে বহুগুণ। তাই এই শহর এখন যানজটের শহরে পরিণত হয়েছে। ১০ মিনিটের পথ যেতে ৪০ মিনিটের বেশি সময় লাগে। মাঝেমধ্যে মনে হয় সড়কের শৃঙ্খলা পুরো ভেঙে পড়েছে।

আরেক বাসিন্দা শাহ আলম বলেন, ভোটের আগে দেওয়া কথা নির্বাচিত হওয়ার পর কেউই রাখে না। আমার মনে হয় যেই আসুক তাকে মনে রাখতে হবে ভবিষ্যতে ভালো করতে হলে জনগণের ভালো করতে হবে।

 

সাইদুল ইসলাম বলেন, পুরোনো শহর হয়েও এখনো পিছিয়ে। যানজট, জলাবদ্ধতাসহ সমস্যার শেষ নেই। আমাদের চাওয়া না চাওয়ায় কিছু যায় আসে না। প্রতিবার ভোটের সময় নেতারা আসেন, ভোট চান। এরপর আর কোনো খোঁজ থাকে না তাদের। আমরা এসব সমস্যার সমাধান চাই।

 

রইচ উদ্দিন বলেন, আমি অনেক নির্বাচন দেখেছি। তারা ভোটের সময় সমস্যা সমাধানের কথা বলে কিন্তু কেউ বাস্তবায়ন করে না। প্রধান সড়কটি চার লেনে উন্নীত হওয়ার কথা থাকলেও, তা ঝুলে আছে আশ্বাসে। এবার আমরা এমন কাউকে চাই, যিনি কথা কম বলবেন, কাজ বেশি করবেন।

এই আসনে মোট ভোটার ৩ লাখ ৬৩ হাজার ৩জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮০ হাজার ৩১ জন এবং নারী ভোটার ১ লাখ ৮২ হাজার ৯৯৪ জন। হিজড়া ভোটার রয়েছে ৫ জন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com