মৌলভীবাজার প্রতিনিধি।।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মৌলভীবাজার এর আয়োজনে, মাদকবিরোধী গনসচেতনতা সৃষ্টিতে কলেজ স্টেডিয়াম মাঠে ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ইং অনুষ্টিত হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মৌলভীবাজার এর উপপরিচালক মো: রাশেদুজ্জামান এর সভাপতিত্বে ও জেলা ক্রীড়া কর্মকর্তা মো: মাজহারুল মজিদ এর সঞ্চালনায় আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট জেলা প্রশাসক এর পক্ষে শুভ উদ্ধোধন করেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ সাব্বির সাজ্জাদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর পরিদর্শক মো: আমিরুজ্জামান, পরিদর্শক অমর কুমার সেন,পরিদর্শক মাসুদুর রহমান তালুকদার,মৌলভীবাজার২৪ এর সম্পাদক ও এশিয়ান টিভি জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান রাহেল, মো: মশাহিদ আহমদ, প্রমুখ।
নকআউট পদ্বতিতে খেলায় ৪টি দল অংশ গ্রহন করেন- সিপিএএম, মৌলভীবাজার, জেলা ক্রীড়া সংস্থা, মৌলভীবাজার, শাহ হেলাল উচ্চ বিদ্যালয়, মৌলভীবাজার ও কালেঙ্গা উচ্চ বিদ্যালয়, কমলগঞ্জ। অতিথিবৃন্দরা তাদের বক্তব্য বলেন- মাদকের মরণ ছোবল থেকে সমাজ তথা দেশকে রক্ষা করতে হবে। পরিবারের কেউ যাতে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় বা ব্যবহারে জড়িয়ে না পড়ে সে ব্যাপারে সর্তক থাকতে হবে। সন্তানদের নিয়মিত সময় দেয়া, খোঁজখবর নেয়া, বইপড়া, খেলাধুলা ও ছোট বেলা থেকেই সংযত জীবন যাপনের নৈতিক শিক্ষা দিতে হবে।
মাদকাসক্তি একটি সামাজিক সমস্যা, এটি একটি সামাজিক ব্যাধি, সামাজিক আন্দোলনের মাধ্যমেই একে নির্মূল করা সম্ভব। পরিশেষে মাদকমুক্ত পরিবার গঠনে সবাই অঙ্গিকার বদ্ধ হয়ে শপথ পাঠ করেন।
Leave a Reply