শিরোনাম :
২৪ ঘণ্টার হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ১২ শিশুর মৃত্যু রাজধানীর উত্তরায় মাইলস্টোন দুর্ঘটনা: ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন চীন মৈত্রী সম্মেলন ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের মিরপুর শেরে বাংলা ক্রিকেট শুক্রবার বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টেস্ট, কী বলছে পরিসংখ্যান? লামায় বিশেষ অভিযানে একটি জীবিত মায়া হরিণ উদ্ধার টমটম ড্রাইভার মৃত্যু ফান্ডের প্রথম অনুদান বিতরণ টমটম সমবায় সমিতির সাদুল্লাপুর কিস্তির টাকা না পেয়ে গ্রাহকের মাথা ফাটালেন ব্র্যাকের কর্মী সিলেট লালে লাল, বাবা শাহজালাল’ ধ্বনিতে মুখর শাহজালালের মাজার নারায়ণগঞ্জে চাহিদার তুলনায় কোরবানি পশু বেশি ক্রিকেটের নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কক্সবাজার রামুতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ২

কক্সবাজার রামুতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ২

রামু প্রতিনিধি, কামাল হোসেন

কক্সবাজারের রামুতে ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২১ জানুয়ারি) ভোর রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের লামার পাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

 

গ্রেফতার ব্যক্তিরা হলেন— রামু উপজেলার ৪ নং কাউয়ারখোপ ইউনিয়নের লট উখিয়ার ঘোনা এলাকার মৃত শফি আলমের ছেলে মেহেদী হাসান (২০) এবং একই এলাকার বাদশা মিয়ার ছেলে জসিম উদ্দিন (২২)।

বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ভূঁইয়া।

তিনি জানান, ভোর রাতে কাউয়ারখোপ ইউনিয়নের চেয়ারম্যান বাড়ির পশ্চিমে মসজিদ পুকুর পাড় এলাকায় ১০ থেকে ১৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়েছে এমন সংবাদের ভিত্তিতে রামু থানা পুলিশের একটি চৌকস দল সেখানে অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করলে, ধাওয়া দিয়ে ঘটনাস্থল থেকে মেহেদী ও জসিমকে আটক করতে সক্ষম হয় পুলিশ। তবে চক্রের অন্য সহযোগীরা কৌশলে পালিয়ে যায়।

পরবর্তীতে তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে ডাকাতদের ফেলে যাওয়া একটি লম্বা কিরিচ, দুটি ধারালো ছুরি, দুটি দা, দুটি লোহার হাতুড়ি, একটি উভয় পাশে ধারালো চাইনিজ কুড়াল, একটি তালা কাটার যন্ত্র, তিনটি প্লাস এবং চেইনযুক্ত একটি বিশেষ লোহার যন্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সরঞ্জামগুলো জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

ওসি মনিরুল আরও জানান, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পলাতক অন্যান্য ডাকাতদের গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com