শিরোনাম :
যানজট ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী যারা গবেষণায় সফলতা অর্জন করবে, তাদের যথাযথ মূল্যায়ন করা হবে কলকাতা হাইকোর্টে মমতা ব্যানার্জীর নিবন্ধন আছে কিনা জানতে চায় বার কাউন্সিল গাইবান্ধায় শিশু কুলসুম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত ইউনিয়নভিত্তিক উন্নয়ন তালিকা তৈরির নির্দেশ দিলেন নাসের রহমান এমপি পঞ্চগড়ে মাদক কেনা-বেচায় জড়িত থাকায় নারী সহ ৩ জনের কারাদণ্ড কুমিল্লায় হাম উপসর্গে ৬ মাসের শিশুর মৃত্যু ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি গতির কালবৈশাখীর আভাস, নৌবন্দরে সতর্কতা চীনে ট্রাম্প-শি জিনপিংয়ের বৈঠক শুরু
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কুমিল্লা দৈনিক রূপসী বাংলার সম্পাদক হাসিনা ওহাব আর নেই

কুমিল্লা দৈনিক রূপসী বাংলার সম্পাদক হাসিনা ওহাব আর নেই

কুমিল্লা প্রতিনিধি,

দৈনিক রূপসী বাংলার সম্পাদক বেগম হাসিনা ওহাব
দৈনিক রূপসী বাংলার সম্পাদক, কুমিল্লা পৌরসভার সাবেক কমিশনার, জাতীয় মহিলা সংস্থার সাবেক সাধারণ সম্পাদক কীর্তিমতী সাংবাদিক বেগম হাসিনা ওহাব আর নেই।

রোববার (২৫ জানুয়ারি) ভোর সাড়ে ৫টায় কুমিল্লা নগরীর এক বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

বিষয়টি নিশ্চিত করেছেন হাসিনা ওহাবের ছোট ছেলে দৈনিক রূপসী বাংলা পত্রিকার বার্তা সম্পাদক আসিফ তরুনাভ।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। তিনি ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন ।

দৈনিক রূপসী বাংলার সম্পাদক হাসিনা ওহাবের মৃত্যুতে কুমিল্লার সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

কুমিল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু বলেন, দৈনিক রূপসী বাংলা এর সম্পাদক হাসিনা ওহাব শুধুমাত্র একজন সাংবাদিক ছিলেন না তিনি একাধারে বহু গুণের অধিকারী ছিলেন। তার মৃত্যুতে কুমিল্লা প্রেসক্লাবসহ কুমিল্লার সাংবাদিক মহল গভীর শোকাহত। তার পরিবারকে আল্লাহ এ শোক কাটিয়ে ওঠার তৌফিক দান করেন।

 

কুমিল্লার প্রবীণ সাংবাদিক এটিএন বাংলা ও এটিএন নিউজের কুমিল্লা প্রতিনিধি খায়রুল আহসান মানিক বলেন, সাংবাদিক হাসিনা ওহাব একজন গুণী সাংবাদিক ছিলেন। কুমিল্লার বেশির ভাগ সাংবাদিক তৈরি হয়েছে এ পত্রিকা থেকে। তার মৃত্যুতে কুমিল্লা একজন শিষ্টাচার গুণী সাংবাদিককে হারালো। দীর্ঘ ৫৪ বছর ধরে প্রকাশিত দৈনিক রূপসী বাংলা পত্রিকাটি দেশের ক্রান্তি লগ্নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

উল্লেখ্য, রোববার বাদ জোহর বাগিচাগাও জামে মসজিদে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com