শিরোনাম :
একগুচ্ছ প্রস্তাব ব্যবসায়ীদের শিল্প খাত বাঁচাতে গভর্নরের কাছে নানা আয়োজনে পঞ্চগড়ে আর্ন্তজাতিক নার্স দিবস পালিত সিংগাইর সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত গোবিন্দগঞ্জের ক্রোড়গাছা দ্বিমুখী উচ্চ বালিকা বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন লালমাইয়ে কিশোর – কিশোরী ক্লাবের বার্ষিক ক্র‍ীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মৌলভীবাজারে মেডিকেল ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবীতে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত মৌলভীবাজারে ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ কালীগঞ্জে প্রবাসীর বাড়ীতে হামলা ও চাঁদা দাবী প্রধান শিক্ষিকার উদাসীনতায় এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি সিয়াম কাউয়াদিঘী হাওর পরিদর্শনে মৌলভীবাজার জেলা প্রশাসক
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

আমি জীবিত থাকলে সব ধর্মের মানুষ নিরাপদে থাকবে: শামা ওবায়েদ

আমি জীবিত থাকলে সব ধর্মের মানুষ নিরাপদে থাকবে: শামা ওবায়েদ

ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুর-২ (সালথা–নগরকান্দা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, তিনি সংখ্যালঘু শব্দে বিশ্বাস করেন না এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে বসবাস করবেন। তিনি বলেন, “হিন্দু-মুসলিম সবাই সমান। আমি জীবিত থাকলে সব ধর্মের মানুষ নিরাপদে থাকবে এবং সমান সুযোগ-সুবিধা পাবে। এটাই গণতন্ত্র ও বিএনপির আদর্শ।”
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের পুটিয়া বাজারে অনুষ্ঠিত নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, গত বছর দুর্গাপূজায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিএনপির নেতাকর্মীরা পূজামণ্ডপে দিন-রাত পাহারায় ছিল। ভবিষ্যতেও ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বিএনপি দৃঢ় অবস্থানে থাকবে।
তিনি আরও বলেন, বিএনপির কেউ যদি চাঁদাবাজি, ধান্দাবাজি বা টেন্ডারবাজির সঙ্গে জড়িত হয়, তাকে সরাসরি পুলিশে ধরিয়ে দেবেন। দলের নাম ব্যবহার করে কোনো অনিয়ম বা দুর্নীতির সুযোগ দেওয়া হবে না। সালথার মাটিতে দুর্নীতি ও মাদককে ‘না’ বলতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
নিজ নির্বাচনী এলাকার ভোটারদের উদ্দেশে শামা ওবায়েদ বলেন, “আমার মৃত্যু পর্যন্ত আমি আপনাদের পাশে থাকব। বাবা কেএম ওবায়দুর রহমানের মৃত্যুর পর থেকে আপনাদের জন্য কাজ করার চেষ্টা করে যাচ্ছি। হয়তো সবকিছু করতে পারিনি, কিন্তু কখনো কাউকে ক্ষতি করিনি।”
তিনি বলেন, সালথা–নগরকান্দার মসজিদ, মাদ্রাসা ও আলেম সমাজের পাশে তার বাবা আজীবন ছিলেন। এমন কোনো মসজিদ বা মাদ্রাসা নেই যেখানে তিনি সহযোগিতা করেননি। আলেম সমাজ বিএনপি ও ধানের শীষের কাছে নিরাপদ উল্লেখ করে তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে মসজিদের ইমাম ও মাদ্রাসার দায়িত্বশীলরা সরকারি ভাতা পাবেন—যা আগে কোনো সরকার দেয়নি।
বিএনপির এই কেন্দ্রীয় নেত্রী বলেন, একা একা উন্নয়ন সম্ভব নয়। সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে হবে। তিনি সালথায় শিশুদের খেলাধুলার জন্য একটি সুন্দর মাঠ করার প্রতিশ্রুতি দেন, যাতে শিশুরা খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিকভাবে বিকশিত হতে পারে।
উঠান বৈঠকে উপস্থিত ছিলেন সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহিন মাতুব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহিনুর রহমান, যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ, হাসান আশরাফ, বিএনপি নেতা আব্দুর রব মাতুব্বর, মুরাদুর রহমান মুরাদসহ দলীয় নেতাকর্মীরা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com