শিরোনাম :
আগামী ৬ মাসের মধ্যে ঢাকায় ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় মামলা হবে : ডিএমপি কমিশনার সচিবালয়ে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়’ লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক গুরুত্বপূর্ণ রুট হরমুজে ফের ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর কথা ভাবছেন ট্রাম্প আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পোশাক কারখানায় তিন ধাপে ছুটিসহ নানা প্রস্তুতি গাইবান্ধায় ৩৫ দপ্তরের বিরুদ্ধে ১১৮ অভিযোগ, দুদকের গণশুনানি অনুষ্ঠিত  আটোয়ারীতে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি কালীগঞ্জে এগ্রো ফুড কোম্পানিতে র‍্যাব এর অভিযান, ২ লাখ টাকা জরিমানা পাটগ্রামে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিগণের প্রতিবাদী মানববন্ধন পঞ্চগড়ের আলোচিত সেই এসপিকে প্রত্যাহার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

গাইবান্ধায় পোস্টাল ব্যালটে ১৭ হাজার ৯২৪ নিবন্ধিত, ৪৬ বাক্স প্রস্তুত

গাইবান্ধায় পোস্টাল ব্যালটে ১৭ হাজার ৯২৪ নিবন্ধিত, ৪৬ বাক্স প্রস্তুত

গাইবান্ধা জেলা প্রতিনিধি,

গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা প্রার্থীদের প্রতিনিধিদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ব্যালট বাক্স সিলগালা করছেন।
গাইবান্ধা জেলার পাঁচটি সংসদীয় আসনে পোস্টাল ব্যালটে নিবন্ধিত ভোটার সংখ্যা ১৭ হাজার ৯২৪ জন। এরমধ্যে পুরুষ ১২ হাজার ৫৭২ জন ও নারী ৫ হাজার ৩৭০ জন। তাদের ভোট সংরক্ষণের জন্য মোট ৪৬টি ব্যালট বাক্স প্রস্তুত করা হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) বিকেলে গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা তার কার্যালয়ে প্রার্থীদের প্রতিনিধিদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ব্যালট বাক্স সিলগালা (লকিং) কার্যক্রমের উদ্বোধন করেন।

 

এসময় উপস্থিত ছিলেন, গাইবান্ধা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আল মামুন, জেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলামসহ অনেকে।

জেলা কার্যালয় সূত্রে জানা যায়, দেশের ইতিহাসে প্রথমবারের মতো চালু হওয়া ‘আউট কান্ট্রি ভোটিং’ (ওসিবি) ও ইন কান্ট্রি পোস্টাল ব্যালট’ (আইসিপিবি) ভোটিংয়ের জন্য এই বিশেষ ব্যবস্থাগ্রহণ করা হয়েছে। জেলা কার্যালয় ভবনে নিচতলায় চারটি ও দ্বিতলায় জেলার পাঁচটি আসনের জন্য ভোট কক্ষ স্থাপন করা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা বলেন, প্রবাসীদের জন্য দেশে প্রথমবারের মতো ওসিবি ও আইসিপিবি পদ্ধতিতে পোস্টাল ব্যালটের মাধ্যমে তারা তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। ডাক বিভাগ থেকে পোস্টাল ব্যালট আসার পর বারকোড স্ক্যানার দিয়ে যাচাই করে পোস্টাল ব্যালটের খামগুলো বাক্সে রাখা হবে। প্রতিটি বাক্সে ৪০০ জন ভোটারের ধারণক্ষমতা অনুযায়ী বাক্সগুলোকে লক করে দেওয়া হবে। আগামী ১২ ফেব্রুয়ারি বিকেল ৪টা ৩০ মিনিটে এজেন্টদের উপস্থিতিতে বাক্সগুলো খোলা হবে এবং ভোট গণনা করা হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com