লিয়াকত হোসেন বাবুল,
জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলা শহরের প্রাণকেন্দ্র খয়ের উদ্দিন ফাজিল ডিগ্রি মাদরাসার দাখিল পরীক্ষা কেন্দ্র নিয়ে টানাটানি শুরু করেছে বকশীগঞ্জ পৌর শহর থেকে প্রায় ৮কিলোমিটার দুরে গ্রামীন জনপদে প্রতিষ্ঠিত বাট্টাজোড় রিয়াজুল ইসলাম কেরামাতিয়া কামিল মাদরাসা। উপজেলা ও জেলা প্রশাসনের সুপারিশমালা উপেক্ষা করে ২০২৬ সালের দাখিল পরীক্ষা কেন্দ্রের ভ্যানু বাট্টাজোড় রিয়াজুল ইসলাম কেরামাতিয়া কামিল মাদরাসা স্থানান্তরের নির্দেশ দিয়েছেন বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ড।
জানা যায়, বকশীগঞ্জ পৌর শহরের থানার নিকটবর্তী এলাকায় প্রতিষ্ঠিত হয় খয়ের উদ্দিন ফাজিল মাদরাসা। মাদরাসাটি প্রতিষ্ঠা হয় ১৯৭২ সালে। কর্মচারীসহ মোট ৩৯ জন শিক্ষক রয়েছে এ মাদরাসায়। শিক্ষার্থীর সংখ্যা ৮৫০ জন। ৪তলা ভবনসহ যথেষ্ট পরিমান অবকাঠামোগত সুবিধা থাকায় ২০২১ সালে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসক খয়ের উদ্দিন ফাজিল মাদরাসায় দাখিল পরীক্ষা কেন্দ্র প্রতিষ্ঠার সুপারিশ করেন। উপজেলা ও জেলা প্রশাসনের সুপারিশের প্রেক্ষিতে বকশীগঞ্জ খয়ের উদ্দিন ফাজিল মাদরাসায় ২০২১ সালে দাখিল পরীক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা হয়। এর পর থেকেই শিক্ষার্থীরা শান্তিপূর্ণ পরিবেশে ১৬টি মাদরাসার শিক্ষার্থীরা পরীক্ষা দিয়ে আসছে। যোগাযোগ ব্যবস্থাসহ সার্বিক বিষয় অনুকুলে থাকায় বকশীগঞ্জ উপজেলা প্রশাসন ২০২১ সাল থেকে দাখিল পরীক্ষা নিয়ে আসছেন।
উপজেলা ও জেলা প্রশাসনের মতামত উপেক্ষা করে ২০২৬ সালের দাখিল পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে একটি নোটিশ জারি করেন বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড.মোহাম্মদ কামরুল আহসান স্বাক্ষরিত নোটিশে জানানো হয় ২০২৬ সালের দাখিল পরীক্ষা বকশীগঞ্জ খয়ের উদ্দিন ফাজিল মাদরাসায় অনুষ্ঠিত হবেনা। এর পরিবর্তে দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হবে বকশীগঞ্জ শহর থেকে ৮ কিলোমিটার দুরে বাট্টাজোড় রিয়াজুল ইসলাম কেরামাতিয়া কামিল মাদরাসায়।
কেন্দ্র বহালের দাবিতে সংবাদ সম্মেলণসহ নানাভাবে প্রশাসনিক নজরে আনার বিভিন্ন কর্মসূচী চলমান আছে।
এব্যাপারে বকশীগঞ্জ খয়ের উদ্দিন ফাজিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, খয়ের উদ্দিন ফাজিল ডিগ্রি মাদরাসা ক্যাম্পাসে যথেষ্ট পরিমান স্পেস রয়েছে। অবকাঠামোগত সুবিধাও পর্যাপ্ত। প্রশাসনিকভাবেও কোন আপত্তি বা অভিযোগ নেই। বাট্টাজোড় রিয়াজুল ইসলাম কেরামাতিয়া কামিল মাদরাসা শহর থেকে প্রায় ৮ কিলোমিটার দুরে পাড়া গায়ে অবস্থিত। যোগাযোগ ব্যবস্থাও নি¤œমানের। অবকাঠামোগত সুবিধাও অপ্রতুল্য। অতীত ইতিহাসও প্রশ্নবিদ্ধ। তার পরেও মাদরাসা শিক্ষা বোর্ড কেন দাখিল পরীক্ষা কেন্দ্র স্থানান্তর তা অবগত না। কেন্দ্র স্থানান্তরের সিদ্ধান্ত পরিবর্তন না করলে ১৬টি মাদরাসার ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীরা নানাভাবে হয়রানির শিকার হবে।
Leave a Reply