মুহ. মিজানুর রহমান বাদল,মানিকগঞ্জ:
মানিকগঞ্জের সিংগাইরে কাভার্ডভ্যান- সিমেন্ট বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে এসময় সিমেন্ট বোঝাই ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছে।
ঘটনাটি ঘটেছে, রবিবার (২৬ জানুয়ারী) বিকেল সাড়ে চারটার দিকে হেমায়েতপুর- সিংগাইর আঞ্চলিক মহাসড়কের উপজেলার পৌরসভার ঋষিবাড়ি এলাকায়।
নিহত যুবক আবির হোসেন (১৭)। সে
খোলাপাড়া এলাকার আমিনুল ইসলামের ছেলে।
জানাগেছে, মানিকগঞ্জগামী একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো ম ১১৬৭৩৩) ও ঢাকাগামী একটি সিমেন্টবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষকালে সিমেন্টবাহী ট্রাকের ধাক্কায় ওই মোটরসাইকেল আরোহী যুবক আবির হোসেন (১৭) ঘটনাস্থলেই নিহত হন। দূর্ঘটনার পরে সিমেন্টবাহী ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হলেও কাভার্ডভ্যানটি রাস্তার পাশে ডোবায় পড়ে যায়। এদিকে আহত কাভার্ডভ্যানের ড্রাইভার সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
সিংগাইর থানার ওসি মাজহারুল ইসলাম জানান, ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Leave a Reply