নেত্রকোনা জেলা প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনার-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনের বিএনপির মনোনীত প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।আর তাকে বিজয়ী করতে পথে পান্তরে,পাড়া মহল্লায় নির্বাচনী গণসংযোগ করে ব্যস্ত সময় পাড় করছেন লুৎফুজ্জামান বাবরের সহধর্মিণী তাহমিনা জামান শ্রাবণী।
নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার(২৯শে জানুয়ারি)উপজেলার নায়েকপুর ও তিয়শ্রী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে উঠান বৈঠক ও নারী ভোটারদের সঙ্গে মতবিনিময় সভা করেন তিনি। মতবিনিময় সভায় তিনি সাধারণ ভোটারদের দুঃখ-দুর্দশার কথা শুনেন এবং স্বামী লুৎফুজ্জামান বাবরের নির্বাচিত হওয়ার পরে সকল সমস্যা সমাধানের প্রতিশ্রুতি ব্যক্ত করে।
এ সময় তাহমিনা জামান শ্রাবণী বলেন, আপনাদের দোয়া ও ভালোবাসায় আবার আমার স্বামী আপনাদের কাছে ফিরে এসেছেন। আমি আপনাদের কাছে দোয়া ও ‘ধানের শীষে’ ভোট চাইতে এসেছি। আল্লাহ আমার স্বামীকে নতুন জীবন দান করেছেন, নিশ্চয়ই তিনি এখন আপনাদের জন্য ভাল কিছু করবেন।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম আকন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফ সেকুল প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply