বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, বুটেক্স
ঢাকা-১৪ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এবং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ২৭তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী প্রকৌশলী সানজিদা ইসলাম তুলির সাথে সর্বস্তরের প্রকৌশলীদের মতবিনিময়ের লক্ষ্যে এক ‘ইঞ্জিনিয়ার সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় মিরপুরে তার নির্বাচনী প্রচারণা কার্যালয়ে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) গঠিত নির্বাচন সমন্বয় কমিটির উদ্যোগে এই সমাবেশ আয়োজিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন প্রকৌশলী মো. এনায়েত হোসেন এবং সঞ্চালনা করেন প্রকৌশলী মো. মইদুল ইসলাম মঈদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইইবি’র টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ সেলিম, আইটিইটি বাংলাদেশের আহ্বায়ক প্রকৌশলী এহসানুল করিম কায়সার, বুটেক্সের অধ্যাপক ড. সেখ মো. মমিনুল আলম, অধ্যাপক ড. হোসনে আরা বেগম এবং অধ্যাপক ড. মো. রিয়াজুল ইসলামসহ এ্যাবের শীর্ষ নেতৃবৃন্দ।
Leave a Reply