শিরোনাম :
বাংলাদেশ থেকে পোশাক-চামড়াজাত পণ্য নিতে আগ্রহী ইতালি সাভার তেঁতুলঝোড়ায় ১১ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করলেন আমানউল্লাহ আমান সংবাদ সম্মেলনের ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি মিপ্রথম ইনিংসে রাজের পাঁচ উইকেটে লিড পেল বাংলাদেশ রাজারবাগ পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধায় ভুয়া দুুদক কর্মকর্তা সেজে ঘুষ দাবির সময় আটক পটুয়াখালীতে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ ও সবজিবীজ বিতরণ, গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

মাদারীপুর দুর্নীতি ও দেশের সম্পদ লুটের বিরুদ্ধে ঐক্য গড়ে তুলবো: মামুনুল হক

মাদারীপুর দুর্নীতি ও দেশের সম্পদ লুটের বিরুদ্ধে ঐক্য গড়ে তুলবো: মামুনুল হক

মাদারীপুর জেলা প্রতিনিধি

মাদারীপুরে নির্বাচনি জনসভায় বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, স্বাধীনতার পর সন্ত্রাসবাদ, গুন্ডামি ও ফ্যাসিবাদের রাজনীতি প্রতিষ্ঠা করা হয়েছে। বাংলাদেশের মানুষ যখন ভাতের ও ভোটের অধিকার নিয়ে রাস্তায় নেমেছে, ঠিক তখনই গুম-খুন হয়েছে।

তিনি বলেন, আমাদের এগারো দলের অন্যতম প্রধান লক্ষ্য হলো দুর্নীতি এবং দেশের সম্পদ লুটপাটের রাজনীতির বিরুদ্ধে জনগণকে নিয়ে একটি মহান ঐক্য গড়ে তুলবো।

 

সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মাদারীপুর শহরের স্বাধীনতা অঙ্গণে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, দেশ স্বাধীন হওয়ার পর দেশের মানুষ ভেবেছিল আর কোনোদিন শোষিত হতে হবে না। কিন্তু সেই দৃশ্যের পরিবর্তন হয়নি। আগে বিদেশিদের হাতে শোষিত হয়েছে, এখন স্বাধীনতার ৫৪ বছর ধরে দেশি মানুষ দ্বারা শোষিত হচ্ছে। শুধু শাসকের ধরন বদলেছে, কিন্তু শোষণের ধরন পাল্টায়নি।


তিনি বলেন, আমাদের অন্যতম অঙ্গীকার হলো ধর্ম, বর্ণ, নারী, পুরুষ সবার জন্য ন্যায্যতার ভিত্তিতে, সুষম অধিকার বণ্টনের ভিত্তিতে একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবো ইন্নাশাল্লাহ। এ দেশের মানুষ অনেক পরিশ্রমী, লক্ষ্য করে দেখবেন এ দেশের কৃষকরা ভোর ৬টা থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে সোনার ফসল ফলায়। এ দেশের শ্রমিকরা হাড়ভাঙা খাটুনি খেটে মিল কারখানায় উৎপাদন করেন। এ দেশের ভ্যানগাড়ি চালক, ঠেলাগাড়ি চালক, রিকশাচালক মাথার ঘাম পায়ে ফেলে তিল তিল করে পয়সা উপার্জন করেন। এ দেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা দিনরাত পরিশ্রম করে ছুটতে থাকেন, এভাবেই তারা জীবনকে পানি করে টাকা উপার্জন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারীপুর-২ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা প্রতীকের প্রার্থী মুফতি আব্দুস সোবহান। এতে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মুফতি সরাফত হোসাইন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা খলিলুর রহমান মাদানী প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com