শিরোনাম :
আগামী ৬ মাসের মধ্যে ঢাকায় ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় মামলা হবে : ডিএমপি কমিশনার সচিবালয়ে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়’ লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক গুরুত্বপূর্ণ রুট হরমুজে ফের ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর কথা ভাবছেন ট্রাম্প আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পোশাক কারখানায় তিন ধাপে ছুটিসহ নানা প্রস্তুতি গাইবান্ধায় ৩৫ দপ্তরের বিরুদ্ধে ১১৮ অভিযোগ, দুদকের গণশুনানি অনুষ্ঠিত  আটোয়ারীতে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি কালীগঞ্জে এগ্রো ফুড কোম্পানিতে র‍্যাব এর অভিযান, ২ লাখ টাকা জরিমানা পাটগ্রামে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিগণের প্রতিবাদী মানববন্ধন পঞ্চগড়ের আলোচিত সেই এসপিকে প্রত্যাহার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ব্রাহ্মণবাড়িয়ায় ৩ দিনে এসেছে ৯ হাজার পোস্টাল ভোট

ব্রাহ্মণবাড়িয়ায় ৩ দিনে এসেছে ৯ হাজার পোস্টাল ভোট

ব্রাহ্মণবাড়িয়াপ্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া জেলার ২৯ হাজার ৭০৭ জন প্রবাসী পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন। এরই মধ্যে প্রবাসীদের পাঠানো ভোট দেশে আসতে শুরু করেছে। একই সঙ্গে দেশের অভ্যন্তরে দেওয়া পোস্টাল ভোটগুলোও এসে পৌঁছাচ্ছে। নিয়মানুসারে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সংরক্ষিত সিলগালা করা নির্ধারিত ব্যালট বাক্সে এসব ভোট জমা করা হচ্ছে।

পবিত্র শবে বরাতের ছুটি বাদে গত বৃহস্পতিবার পর্যন্ত তিন দিনে বিদেশ থেকে ৯ হাজারের বেশি ভোট এসেছে। পাশাপাশি দেশের ভেতর থেকে এসেছে আরও প্রায় ৭০০ পোস্টাল ভোট।

 

জেলার ৬টি আসনে পোস্টাল ভোটের জন্য সর্বমোট ৪০ হাজার ১৮২ জন নিবন্ধন করেছেন। এর মধ্যে প্রবাসী ২৯ হাজার ৭০৭ জন এবং দেশের ভেতরে কর্মরত রয়েছেন ১০ হাজার ৪৭৫ জন।

প্রাপ্ত তথ্যানুযায়ী, প্রথম দিন দেশের ভেতর থেকে পাঠানো ৬৮টি পোস্টাল ভোট জমা পড়ে। দ্বিতীয় দিনে আসে ২ হাজার ১৯৪টি প্রবাসী ভোট। সর্বশেষ বৃহস্পতিবার আরও সাড়ে ৭ হাজার পোস্টাল ভোট আসে, যার মধ্যে ৭ হাজারই প্রবাসীদের।

ব্রাহ্মণবাড়িয়ায় গত ২ ফেব্রুয়ারি থেকে পোস্টাল ভোট সংগ্রহের প্রক্রিয়া শুরু হয়েছে। ডাকযোগে আসা ভোটের খামগুলো রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌঁছানোর পর সেগুলো স্ক্যান করে নির্ধারিত ব্যালট বাক্সে রাখা হচ্ছে। এই বিশাল কর্মযজ্ঞ সামলাতে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রতিদিন দুপুর থেকে রাত পর্যন্ত চলে এই স্ক্যানিং কার্যক্রম। নির্বাচনের দিন ভোট গ্রহণ শেষ হওয়া পর্যন্ত আসা সকল পোস্টাল ভোট বাক্সে জমা করা হবে এবং পরবর্তীতে মূল ভোটের সঙ্গেই এগুলো গণনা করা হবে।

ব্রাহ্মণবাড়িয়ার রিটার্নিং কর্মকর্তার পক্ষে এই কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধান করছেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এহসান মুরাদ।

 

উল্লেখ্য, এবারই প্রথম প্রবাসী বাংলাদেশিরা এই প্রক্রিয়ায় ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। প্রবাসীদের পাশাপাশি সরকারি চাকরিজীবী (যারা নিজ এলাকার বাইরে কর্মরত), কারাবন্দি বা আইনি হেফাজতে থাকা ভোটার এবং নির্বাচনের দিন পেশাগত দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারছেন। গত ৫ জানুয়ারি পোস্টাল ভোটের নিবন্ধনের সময়সীমা শেষ হয়েছে।

 

ব্রাহ্মণবাড়িয়া-১: প্রবাসী ১২২৬ জন, অভ্যন্তরীণ ৫৮৬ জন; ব্রাহ্মণবাড়িয়া-২: মোট ৫৯৯৫ জন (প্রবাসী ৪৭৮৯, অভ্যন্তরীণ ১২০৬); ব্রাহ্মণবাড়িয়া-৩: প্রবাসী ৭২৬৪ জন, অভ্যন্তরীণ ২৪৮৪ জন; ব্রাহ্মণবাড়িয়া-৪: প্রবাসী ৬৩১৮ জন, অভ্যন্তরীণ ৩০২৪ জন; ব্রাহ্মণবাড়িয়া-৫: প্রবাসী ৬৪৬৯ জন, অভ্যন্তরীণ ১৬৪৫ জন;
ব্রাহ্মণবাড়িয়া-৬: প্রবাসী ৩৬৪১ জন, অভ্যন্তরীণ ১৫৩০ জন।

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান জানান, ১২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টার পর পোলিং এজেন্টদের উপস্থিতিতে ব্যালট বাক্স খুলে ভোট গণনার কাজ সম্পন্ন করা হবে। বর্তমানে ৪টি স্ক্যানারের মাধ্যমে খামগুলো যাচাই করে স্বচ্ছতা নিশ্চিত করা হচ্ছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com