শিরোনাম :
প্রান্তিক জনগোষ্ঠীকে পেছনে রেখে উন্নয়ন সম্ভব নয়: প্রতিমন্ত্রী পিরোজপুর একসঙ্গে তিন কন্যাসন্তানের জন্ম, অসহায় পরিবারের পাশে প্রতিমন্ত্রী নরসিংদীর কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, যুবক গ্রেপ্তার দেশের স্বার্থবিরোধী একটি চক্র এখনো সুযোগের অপেক্ষায়: প্রধানমন্ত্রী নেত্রকোণা স্ত্রীর হাত-পায়ের রগ কাটার অভিযোগে স্বামী আটক, বললেন ‘অতিষ্ঠ হয়ে করেছি’ নারায়ণগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত বৈশাখী অনুষ্ঠানে ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে : ডিসি মো:রায়হান কবির বার কাউন্সিল নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করেনি: আইনমন্ত্রী ২০২৬ সালের বার কাউন্সিলের নির্বাচন স্থগিত টাঙ্গাইলে পাম্পে বোতলে তেল বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তা মিরসরাইয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও মূল্য না থাকায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

পঞ্চগড়ের বোদা’য় টিসিবির তেলের কার্টুনে মিলল পানিভর্তি বোতল।

পঞ্চগড়ের বোদা’য় টিসিবির তেলের কার্টুনে মিলল পানিভর্তি বোতল।

পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পবিত্র রমজান মাস উপলক্ষে নিম্নআয়ের মানুষের জন্য বরাদ্দকৃত ভোজ্যতেলের কার্টুনে তেলের বদলে পানিভর্তি বোতল পাওয়ার অভিযোগ উঠেছে পঞ্চগড়ের বোদায়। ঘটনাটি বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার সাতখামার খাদ্য গুদামে ঘটে, যা এলাকায় তীব্র আলোড়ন সৃষ্টি করেছে।
জানা গেছে, রমজান উপলক্ষে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) আমদানিকৃত ও সরবরাহকৃত নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহনের দায়িত্বে থাকা ঠিকাদার প্রতিষ্ঠান মের্সাস আনোয়ারা ট্রেডার্স এর মাধ্যমে ভোজ্যতেল, ডাল, চিনি, ছোলা ও খেজুর সাতখামার খাদ্য গুদামে সংরক্ষণের জন্য পাঠানো হয়।
গুদামে পণ্য আনলোড করার সময় শ্রমিকদের কাছে একটি কার্টুন অস্বাভাবিক ভারী মনে হলে সন্দেহের সৃষ্টি হয়। পরে কার্টুন খুলে দেখা যায়, ভেতরে টিসিবির স্টিকারযুক্ত নয়টি বোতলে তেলের পরিবর্তে পানি ভরা। বিষয়টি নিশ্চিত করেন সাতখামার খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম। তিনি জানান, ঢাকা মেট্রো-ট ১৪-৫৪৪৬ নম্বর প্লেটযুক্ত টিসিবির পণ্যবাহী ট্রাকটি চালান অনুযায়ী গ্রহণ করা হলেও আনলোডের সময় এই অনিয়ম ধরা পড়ে। ঘটনার পরপরই সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে এবং ট্রাকটি জব্দ রাখা হয়েছে।
বোদা উপজেলা টিসিবির প্রতিনিধি শিবু বলেন, বিষয়টি ঠিকাদার প্রতিষ্ঠানকে জানানো হলে তারা অভিযোগ অস্বীকার করেছে। অন্যদিকে ট্রাকচালক মইনুল ইসলাম দাবি করেন, তিনি দিনাজপুরের কাহারোল গুদাম থেকে পণ্য বোঝাই করে দেবীগঞ্জ ও বোদায় পৌঁছে দিয়েছেন, ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর টিসিবি কার্ডধারীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই অভিযোগ করছেন, সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠান আগে থেকেও নিম্নমানের পণ্য সরবরাহের সঙ্গে জড়িত ছিল। তবে এসব অভিযোগের কার্যকর তদারকি হয়নি বলেও তাদের দাবি।
নিম্নআয়ের মানুষের জন্য বরাদ্দ সহায়তার পণ্য নিয়ে এমন অনিয়মের অভিযোগ জনমনে প্রশ্ন তুলেছে সরবরাহ ব্যবস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে।
এ প্রসঙ্গে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম জানান, লিখিত প্রতিবেদন হাতে পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com