শিরোনাম :
বাংলাদেশ থেকে পোশাক-চামড়াজাত পণ্য নিতে আগ্রহী ইতালি সাভার তেঁতুলঝোড়ায় ১১ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করলেন আমানউল্লাহ আমান সংবাদ সম্মেলনের ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি মিপ্রথম ইনিংসে রাজের পাঁচ উইকেটে লিড পেল বাংলাদেশ রাজারবাগ পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধায় ভুয়া দুুদক কর্মকর্তা সেজে ঘুষ দাবির সময় আটক পটুয়াখালীতে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ ও সবজিবীজ বিতরণ, গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

একুশের চেতনা আমাদের অস্তিত্বের সাথে মিশে আছে- এমপি একে এম ফজলুল হক মিলন 

একুশের চেতনা আমাদের অস্তিত্বের সাথে মিশে আছে- এমপি একে এম ফজলুল হক মিলন 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ
১৯৫২ সালের ভাষা আন্দোলন কেবল বাঙালির অধিকার আদায়ের সংগ্রাম নয়, এটি বিশ্বব্যাপী মাতৃভাষার মর্যাদা রক্ষার এক অনন্য ইতিহাস। নিঃসন্দেহে একুশের চেতনা আমাদের অস্তিত্বের সাথে মিশে আছে। আমাদের স্বাধীনতা যুদ্ধ, গণতন্ত্র পুনরুদ্ধারের দীর্ঘ সংগ্রাম এবং সর্বশেষ জুলাই বিপ্লব সবকিছুরই মূল উৎপত্তি হয়েছে একুশের অবিনাশী চেতনা থেকে।  একুশের চেতনা আমাদের নতুন প্রজন্মের মধ্যে মাতৃভাষার প্রতি ভালোবাসা ও গর্ববোধ ছড়িয়ে দেবে। গাজীপুরের কালীগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভায় নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ সব কথা বলেন।
২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন, উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, বিএনপি,  অঙ্গ – সহযোগী  সংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, কালীগঞ্জের সর্বস্তরের মানুষ এ সময় শহীদ বেদীতে ফুলেল শ্রদ্ধা জানান।
শনিবার (২১  ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার এটিএম কামরুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সারওয়ার লিমা এর সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ  ( ওসি) মো. জাকির হোসেন, উপজেলা বিএনপির আহবায়ক মো. হুমায়ুন কবির মাস্টার, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু।
এ সময় অন্যান্যের মাঝে উপজেলা প্রকৌশলী রেজাউল হক, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান, সমবায় অফিসার মো. আসাদুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, জনস্বাস্থ্য প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. আবুল হোসেন, নির্বাচন কর্মকর্তা মো. আশরাফুল আলম, সমাজ সেবা কর্মকর্তা আফরোজা বেগম, পল্লী বিদ্যুতের ডিজিএম মো. আক্তার হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোলায়মান আলম, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফর রহমান, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আলমগীর হোসেন স্বপন, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আশরাফ নেওয়াজ চৌধুরী (শাওন), পৌর বিএনপির সদস্য সচিব ইব্রাহিম প্রধান, কালীগঞ্জে কর্মরত বিভিন্ন  গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com