শিরোনাম :
সংসদের কেনাকাটার দুর্নীতি তদন্তে ৫ এমপি সংসদে খাচ্ছিলেন এমপি, স্পিকার বললেন ‘খাওয়ার অনুমতি নেই’ ঘাটাইলে বসতবাড়িতে হামলা ও দেয়াল ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে ৫৩ জনের মনোনয়নপত্র দাখিল কুমিল্লা লাকসামবার্তা’র সম্পাদক শহীদুল্লাহ ভূঁইয়া’র নামে ফেসবুকে অপ-প্রচারের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা ঠাকুরগাঁওয়ে এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ৪৫৬ জন নওগাঁয় ৪ খুনের ঘটনা ডাকাতি নয়, জমি নিয়ে বিরোধে হত্যা: পুলিশ সুপার চট্টগ্রামে ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ যুদ্ধক্ষেত্রে ‘নতুন কার্ড’ দেখানোর প্রস্তুতি নিচ্ছে ইরান বর্তমান সরকার ৯০.৬৬ মিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে: অর্থমন্ত্রী
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ঢাকা দক্ষিণ প্রতিষ্ঠানের নামফলক-সাইনবোর্ড বাংলায় লেখার নির্দেশ ডিএসসিসির

ঢাকা দক্ষিণ প্রতিষ্ঠানের নামফলক-সাইনবোর্ড বাংলায় লেখার নির্দেশ ডিএসসিসির

নিজস্ব প্রতিবেদক
ব্যবসা প্রতিষ্ঠানসহ অন্যান্য প্রতিষ্ঠানের নামফলক, সাইনবোর্ড, ডিজিটাল বিজ্ঞাপনফলকে প্রদর্শিত বিজ্ঞাপন ইত্যাদি বাংলায় লিখতে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

সংস্থাটির পক্ষ থেকে এক গণবিজ্ঞপ্তি বলা হয়েছে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানসহ অন্যান্য প্রতিষ্ঠানের মালিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন নিশ্চিত করার লক্ষ্যে মহামান্য হাইকোর্ট বিভাগ কর্তৃক প্রদত্ত আদেশ অনুযায়ী উপযুক্ত সব প্রতিষ্ঠানের (দূতাবাস, বিদেশি সংস্থা ও তৎসংশ্লিষ্ট ক্ষেত্র ব্যতীত) নামফলক, সাইনবোর্ড, ডিজিটাল বিজ্ঞাপনফলকে বিভিন্ন পণ্যের প্রদর্শিত বিজ্ঞাপন ইত্যাদি বাংলায় লেখা বাধ্যতামূলক।

সেখানে আরও বলা হয়, ইদানীং লক্ষ্য করা যাচ্ছে যে, কোনো কোনো প্রতিষ্ঠানের নামফলক, সাইনবোর্ড, ডিজিটাল বিজ্ঞাপনফলকে প্রদর্শিত পণ্যের বিজ্ঞাপন ইত্যাদি ইংরেজি ও অন্যান্য বিদেশি ভাষায় লেখা রয়েছে।

এই অবস্থায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকার যে সব প্রতিষ্ঠানের (দূতাবাস, বিদেশি সংস্থা ও তৎসংশ্লিষ্ট ক্ষেত্র ব্যতীত) নামফলক, সাইনবোর্ড, ডিজিটাল বিজ্ঞাপনফলকে বিভিন্ন পণ্যের প্রদর্শিত বিজ্ঞাপন ইত্যাদি বাংলা ভাষায় লিখা হয়নি, সেগুলো অনতিবিলম্বে নিজস্ব ব্যবস্থাপনায় অপসারণ করে বাংলায় লিখে প্রতিস্থাপন করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। অন্যথায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com