শিরোনাম :
বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতির ৯ই মে ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরে হল রুমে আজ বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতি কেন্দ্রীয় কমিটির দেশে গুম-অপহরণ ও ভয়ের সংস্কৃতিমুক্ত রাষ্ট্র চায় জনগণ: প্রধানমন্ত্রী সিলেটের রেল যোগাযোগ উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার : রেল প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কৃষিমন্ত্রী ‘সরকারের মূল লক্ষ্য হচ্ছে কৃষকদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করা’ আবীর–কামরুজ্জামান জুটিকে ঘিরে অনিয়মের অভিযোগ, ঝুঁকিতে কৃষি সরবরাহ ব্যবস্থা চট্টগ্রাম লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ চট্টগ্রামে ১৫০ রাউন্ড গুলিসহ গ্রেফতার ২ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় শপথ নিলেন শুভেন্দু অধিকারী বিএনপিসহ চার সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রী
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নেত্রকোনা মোহনগঞ্জে ব্যবসায়ীর ঘরের তালা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি

নেত্রকোনা মোহনগঞ্জে ব্যবসায়ীর ঘরের তালা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি

নেত্রকোনা জেলা প্রতিনিধি,

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় এক ব্যবসায়ীর বসতঘরে চুরির ঘটনা ঘটেছে। এসময় ঘরে থাকা স্বর্ণালংকার, নগদ টাকা ও টিভি-ফ্রিজসহ কয়েক লাখ টাকা মূল্যের নানা আসবাবপত্র নিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী রুপন সরকার বাদী হয়ে থানায় অভিযোগ করেছেন।

 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত রোববার উপজেলার বাহাম গ্রামে এ চুরির ঘটনা ঘটে।

 

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বাহাম গ্রামের রূপন সরকার ব্যাবসার সুবাদে দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে ঢাকায় বসবাস করেন। ফলে গ্রামের বাড়িতে দীর্ঘদিন ধরে তার পিসি পরিবারসহ বসবাস করে আসছিলেন। গত ১৮ ফেব্রুয়ারি তার পিসি মেয়ের বাড়িতে বেড়াতে গেলে বাড়িটি খালি থাকে। ২২ ফেব্রুয়ারি ভোর ৫টার দিকে এক প্রতিবেশী রূপন সরকারের বাড়ির সামনের দরজার তালা ভাঙা দেখতে পেয়ে, তাকে ও তার পিসিকে মোবাইল ফোনে বিষয়টি জানান। খবর পেয়ে তারা বাড়িতে এসে দেখেন, ঘরের ভেতরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে।

 

পরবর্তীতে তারা শোবার ঘরে গিয়ে দেখেন, ওয়ারড্রোবের তালা ভাঙা এবং ভেতরে থাকা নগদ ৪৫ হাজার টাকা ও প্রায় সাড়ে তিন লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার চুরি হয়েছে। চুরি হওয়া স্বর্ণালংকারের মধ্যে রয়েছে ১২ আনা ওজনের একটি স্বর্ণের চেইন, ৮ আনা ওজনের এক জোড়া কানের দুল এবং ৪ আনা ওজনের একটি নাকের নথ। এছাড়া একটি ওয়ালটন ফ্রিজ, দুটি গ্যাস সিলিন্ডার, দুটি গ্যাসের চুলা, একটি রাইস কুকার এবং কাসার থালা-বাসনসহ অন্যান্য মালামাল চুরি হয়েছে। সব মিলিয়ে কয়েক লাখ টাকার মালামাল খোয়া গেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ওসি হাফিজুল ইসলাম হারুণ বলেন, ঘর খালি রেখে কোথাও যাওয়াটা ঠিক নয়। অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com