শিরোনাম :
বাংলাদেশ থেকে পোশাক-চামড়াজাত পণ্য নিতে আগ্রহী ইতালি সাভার তেঁতুলঝোড়ায় ১১ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করলেন আমানউল্লাহ আমান সংবাদ সম্মেলনের ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি মিপ্রথম ইনিংসে রাজের পাঁচ উইকেটে লিড পেল বাংলাদেশ রাজারবাগ পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধায় ভুয়া দুুদক কর্মকর্তা সেজে ঘুষ দাবির সময় আটক পটুয়াখালীতে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ ও সবজিবীজ বিতরণ, গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

আটোয়ারীতে তিন দিনব্যাপি কৃষক- কৃষাণী ও উদ্যোক্তা প্রশিক্ষণ

আটোয়ারীতে তিন দিনব্যাপি কৃষক- কৃষাণী ও উদ্যোক্তা প্রশিক্ষণ

 

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ “ কৃষিই সমৃদ্ধি ” প্রতিপাদ্যে
পঞ্চগড়ের আটোয়ারীতে তিন দিনব্যাপি কৃষক-কৃষাণী ও উদ্যোক্তা প্রশিক্ষণ
অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আটোয়ারী-এর আয়োজনে
২০২৫- ২৬ অর্থবছওে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল
ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন
বাংলাদেশ (পার্টনার) এর আওতায় তিন দিনব্যাপি “ কৃষক জিএপি
সার্টিফিকেশন ” বিষয়ক কৃষক-কৃষাণী ও কৃষি উদ্যোক্তা প্রশিক্ষণ
উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ ধারাবাহিকভাবে
রবিবার, সোমবার ও মঙ্গলবার (২২, ২৩ ও ২৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়। প্রতিদিন
সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে প্রশিক্ষণ চলে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত।
প্রতিদিন ৬০ জন করে কৃষক-কৃষাণী ও উদ্যোক্তা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
তিন দিনে মোট ১৮০ জন প্রশিক্ষনার্থী প্রশিক্ষণ গ্রহণ করেন। তিন দিন
ব্যাপি প্রশিক্ষণে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর
খামারবাড়ী, পঞ্চগড়ের উপ-পরিচালক মোঃ আব্দুল মতিন, দিনাজপুর অঞ্চলের
সিনিয়র মনিটরিং অফিসার (পার্টনার) সঞ্জয় দেবনাথ, অতিরিক্ত উপ-পরিচালক
(শস্য) মোঃ সাইফল ইসলাম, অতিরিক্ত উপ-পরিচালক (পিপি) বাসুদেব রায়,
উপজেলা কৃষি অফিসার মোস্তাক আহমেদ, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ
ফরহাদ হোসেন ও মোঃ আফজাল হোসেন। প্রশিক্ষকগণ বলেন, রপ্তানিযোগ্য
ফসল উৎপাদন, নিরাপদ খাবার চাষ ও নতুন কৃষি উদ্যোক্তা তৈরী করতে
হবে।কৃষিতে উন্নত প্রযুক্তি এবং মানসম্পন্ন উৎপাদন নিশ্চিত করতে
জিপিএ সার্টিফিকেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এটি কৃষকদের
আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ সৃষ্টি করবে। প্রশিক্ষকগণ বলেন,
কৃষক-কৃষাণীদের উত্তম কৃষি উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এ প্রশিক্ষণ
প্রদান করা হচ্ছে। উত্তম কৃষি চর্চা (জিএপি) আধুনিক খামার ব্যবস্থাপনা
এবং উচ্চমূল্যের ফসল উৎপাদন বিষয়ে দক্ষ জনবল তৈরীর লক্ষ্যে এ প্রশিক্ষণ।
প্রশিক্ষণে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি, নিরাপদ খাদ্য উৎপাদন
আন্তর্জাতিকমানের কৃষি চর্চা ও আত্মকর্মসংস্থান সৃষ্টি ও
আত্মনির্ভরশীল করার ওপর গুরুত্বারোপ করে প্রশিক্ষণ প্রদান করা হয় এবং
কৃষকদের জিএপি (গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসেস) সার্টিফিকেশন
প্রক্রিয়া-এর গুরুত্ব এবং কৃষি উৎপাদন মান নিশ্চিত করার পদ্ধতি সম্পর্কে
ধারণা প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে
সার্টিফিকেট বিতরণ করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com