শিরোনাম :
২৪ ঘণ্টার হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ১২ শিশুর মৃত্যু রাজধানীর উত্তরায় মাইলস্টোন দুর্ঘটনা: ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন চীন মৈত্রী সম্মেলন ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের মিরপুর শেরে বাংলা ক্রিকেট শুক্রবার বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টেস্ট, কী বলছে পরিসংখ্যান? লামায় বিশেষ অভিযানে একটি জীবিত মায়া হরিণ উদ্ধার টমটম ড্রাইভার মৃত্যু ফান্ডের প্রথম অনুদান বিতরণ টমটম সমবায় সমিতির সাদুল্লাপুর কিস্তির টাকা না পেয়ে গ্রাহকের মাথা ফাটালেন ব্র্যাকের কর্মী সিলেট লালে লাল, বাবা শাহজালাল’ ধ্বনিতে মুখর শাহজালালের মাজার নারায়ণগঞ্জে চাহিদার তুলনায় কোরবানি পশু বেশি ক্রিকেটের নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নারায়ণগঞ্জ প্রতিদিন ২০০ অসহায়কে ইফতার করাচ্ছেন খেলাফত মজলিস নেতা

নারায়ণগঞ্জ প্রতিদিন ২০০ অসহায়কে ইফতার করাচ্ছেন খেলাফত মজলিস নেতা

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
নির্বাচনি জয়-পরাজয় ছাপিয়ে আর্তমানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন নারায়ণগঞ্জের রাজনীতিবিদ এবিএম সিরাজুল মামুন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে পরাজিত হলেও থেমে থাকেনি তার সামাজিক কার্যক্রম। পবিত্র রমজান মাসজুড়ে শহরের জামতলা কেন্দ্রীয় ঈদগাহ প্রাঙ্গণে প্রতিদিন কয়েকশ অসহায় ও ছিন্নমূল মানুষের জন্য ফ্রি ইফতারের আয়োজন করছেন তিনি।

জানা যায়, এবিএম সিরাজুল মামুন এবারের নির্বাচনে ১১ দলীয় জোটের পক্ষে খেলাফত মজলিসের ‘দেয়াল ঘড়ি’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ১ লাখ ১ হাজার ১৯৬ ভোট পেয়েও তিনি ধানের শীষ প্রতীকের প্রার্থীর কাছে পরাজিত হন। তবে হারের গ্লানি তাকে জনসেবা থেকে বিচ্যুত করতে পারেনি। গত দুই বছর ধরে তাঁর আর্থিক সহযোগিতায় এই উন্মুক্ত ইফতার কর্মসূচি পরিচালিত হয়ে আসছে।

 

খোঁজ নিয়ে জানা যায়, প্রতিদিন আসরের পর থেকেই জামতলা ঈদগাহ মাঠে শুরু হয় এই ইফতারির কর্মতৎপরতা। একদল তরুণ স্বেচ্ছাসেবক প্রতিদিন এই কাজে সহযোগিতা করেন। এখানে প্রতিদিন প্রায় ১৫০ থেকে ২০০ জন পথচারী, রিকশাচালক, দিনমজুর ও পথশিশু এখানে পরম তৃপ্তিতে ইফতার করেন।

প্রতিদিন ২০০ অসহায়কে ইফতার করাচ্ছেন খেলাফত মজলিস নেতা

 

ইফতার কার্যক্রমের পরিচালক মো. সালেহীন বলেন, আমরা প্রতিবছরই পথচারী ভাইদের জন্য এই আয়োজন করে থাকি। আমাদের এখানে রিকশাচালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন অংশগ্রহণ করেন। প্রতিদিন প্রার্থী ১৫০ থেকে ১৭০ জন অংশগ্রহণ করে থাকে।

ইসলামী যুব মজলিস নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মোতাহার হোসেন বলেন, আর্তমানবতার সেবায় আমাদের এই ইফতারের আয়োজন করা হয়ে থাকে। পথচারী, ছিন্নমূল এবং দরিদ্র জনগোষ্ঠীর জন্য এই ইফতার আয়োজন। যাদের অনেকের হয়ত একবেলা ভাত জুটে না। পাশাপাশি অন্যান্য শ্রেণি পেশার মানুষজন আমাদের ইফতারে অংশগ্রহণ করে থাকেন।

প্রতিদিন ২০০ অসহায়কে ইফতার করাচ্ছেন খেলাফত মজলিস নেতা

এ বিষয়ে এবিএম সিরাজুল মামুন বলেন, রমজানে সামর্থ্যহীনদের ইফতার করানোর ব্যাপারটা আমাদের নতুন কোনো কর্মসূচি নয়। প্রায় ত্রিশ বছরেরও অধিক সময় ধরে আমরা প্রতি বছরই রমজানের শুরুতেই পাঁচ-সাতশো পরিবারে ইফতার সামগ্রী পৌঁছে দেই।

তিনি জানান, গত দুই বছর ধরে ঈদগাহ মাঠে উন্মুক্ত ইফতারের প্রোগ্রামটিও এর সঙ্গে যুক্ত হয়েছে। এটি ইসলামী যুব মজলিস বাস্তবায়ন করছে। এবারও প্রায় পাঁচ হাজার পরিবারে ৫০ লক্ষ টাকার ইফতার ও ঈদসামগ্রী উপহার দেওয়ার কাজ চলমান আছে। বিভিন্ন ব্যবসায়ী ভাইয়েরা আমাদের এই কাজে সহযোগিতা করে থাকেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com