রূপগঞ্জ প্রতিনিধি
রূপগঞ্জে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করার লক্ষ্যে পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত আছে।
রূপগঞ্জের চনপাড়ায় পুলিশের অভিযান, বিপুল মাদকসহ গ্রেপ্তার ৪
রাতে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে বিশেষ অভিযান চালানো হয়, যেখানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার এবং চার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, জিরো টলারেন্স নীতির আওতায় মাদক ও সন্ত্রাস দমন করা হচ্ছে। রূপগঞ্জের বিভিন্ন স্পর্শকাতর এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
সহকারী পুলিশ সুপার (সার্কেল-গ) মেহেদী ইসলাম জানান, জেলা পুলিশ সুপার ও সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়ার নির্দেশনায় রূপগঞ্জে মাদক নির্মূলে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। রূপগঞ্জকে সম্পূর্ণ মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত না করা পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পুলিশ আরও জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের মাধ্যমে মাদকের উৎস অনুসন্ধানে জিজ্ঞাসাবাদ চলছে।
Leave a Reply